• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
Headline
নেতৃত্ব-উদ্ভাবন ও এসডিজি’র আলোচনায় বিশ্বমঞ্চে বানিয়াচংয়ের নাফিস আজমিরীগঞ্জে অতিবৃষ্টির ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রশাসনের জরুরি কন্ট্রোল রুম চালু আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ার অঙ্গীকার ওয়াহিদুল মুরাদের স্মৃতির ক্যানভাসে এক অনন্য বাতিঘর : বানিয়াচংয়ের শ্রদ্ধাভাজন আব্দুল হাই খান স্যার বানিয়াচংয়ে ডিএপি সারের মূল্যবৃদ্ধি : নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত অর্থ গুনছেন কৃষকরা শিক্ষাক্ষেত্রে আজমিরীগঞ্জ আর পিছিয়ে থাকবে না ।। শিক্ষার অবকাঠামো উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় ইউএনও খোয়াই নদীর পানি বাড়তেই নাতিরাবাদে জলাবদ্ধতায় মাঠ পরিণত হয়েছে পুকুরে মাধবপুরের মনতলা-তেমুনিয়া খাল ভাঙন পরিদর্শন করলেন ইউএনও মেহেদী হাসান হবিগঞ্জে বুনিয়াদি প্রশিক্ষণ বিষয়ে দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত জেলা সাংবাদিকদের মুখোমুখি হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী ‍

বানিয়াচংয়ে ডিএপি সারের মূল্যবৃদ্ধি : নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত অর্থ গুনছেন কৃষকরা

স্টাফ রিপোর্টার / ৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ডিএপি সারের সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে কিনতে বাধ্য হচ্ছেন কৃষকরা। সরকারি হিসাবে প্রতি ৫০ কেজির বস্তা ডিএপি সারের মূল্য ১০৫০ টাকা নির্ধারিত থাকলেও, বাস্তবে ডিলারদের কাছ থেকে কৃষকদের ১৫০০ টাকা পর্যন্ত দিয়ে সার সংগ্রহ করতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, চলতি মৌসুমে চাষাবাদের জন্য ডিএপি সারের চাহিদা বেড়ে যাওয়ায় এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ডিলার অতিরিক্ত দামে সার বিক্রি করছেন। এতে করে সাধারণ কৃষকরা চরম ভোগান্তিতে পড়েছেন এবং তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।

একাধিক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার নির্ধারিত দামে সার পাওয়ার কথা থাকলেও বাস্তবে আমরা তা পাচ্ছি না। বাধ্য হয়ে বেশি দামে কিনতে হচ্ছে, না হলে সময়মতো চাষ করা সম্ভব হচ্ছে না।

আরেক কৃষক জানান, প্রতি বস্তায় ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দিতে হচ্ছে। এতে আমাদের লাভ কমে যাচ্ছে, বরং অনেক সময় লোকসানের মুখেও পড়তে হচ্ছে।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি না থাকার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। তারা দ্রুত বাজার মনিটরিং জোরদার করে সরকারি দামে সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল হকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, অতিরিক্ত টাকায় সার বিক্রি করছে ব্যবসায়ী যদি উপযুক্ত কোনো প্রমাণাদি থেকে থাকে তাহলে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আছে । বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে দেখা হবে বলেও জানান কৃষিবিদ এনামুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা