• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
Headline
নেতৃত্ব-উদ্ভাবন ও এসডিজি’র আলোচনায় বিশ্বমঞ্চে বানিয়াচংয়ের নাফিস আজমিরীগঞ্জে অতিবৃষ্টির ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রশাসনের জরুরি কন্ট্রোল রুম চালু আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ার অঙ্গীকার ওয়াহিদুল মুরাদের স্মৃতির ক্যানভাসে এক অনন্য বাতিঘর : বানিয়াচংয়ের শ্রদ্ধাভাজন আব্দুল হাই খান স্যার বানিয়াচংয়ে ডিএপি সারের মূল্যবৃদ্ধি : নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত অর্থ গুনছেন কৃষকরা শিক্ষাক্ষেত্রে আজমিরীগঞ্জ আর পিছিয়ে থাকবে না ।। শিক্ষার অবকাঠামো উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় ইউএনও খোয়াই নদীর পানি বাড়তেই নাতিরাবাদে জলাবদ্ধতায় মাঠ পরিণত হয়েছে পুকুরে মাধবপুরের মনতলা-তেমুনিয়া খাল ভাঙন পরিদর্শন করলেন ইউএনও মেহেদী হাসান হবিগঞ্জে বুনিয়াদি প্রশিক্ষণ বিষয়ে দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত জেলা সাংবাদিকদের মুখোমুখি হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী ‍

শিক্ষাক্ষেত্রে আজমিরীগঞ্জ আর পিছিয়ে থাকবে না ।। শিক্ষার অবকাঠামো উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় ইউএনও

আজমিরীগঞ্জ প্রতিনিধি / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

আজমিরীগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নকে এগিয়ে নিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিম। মতবিনিময় সভায় তিনি তাঁর বক্তব্যে বলেন, “একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। প্রাথমিক শিক্ষার মান উন্নত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নতকরণ এবং শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, শিক্ষকদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং আধুনিক শিক্ষাব্যবস্থা চালু করতে সকলকে একসাথে কাজ করতে হবে। উপজেলা প্রশাসন এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। শিক্ষাক্ষেত্রে আজমিরীগঞ্জ যেন আর পিছিয়ে না থাকে।

সভায় বক্তারা বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যাবলী, শ্রেণিকক্ষের সংকট, শিক্ষাসামগ্রীর অভাব এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সাথে তারা শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা উপজেলার শিক্ষা খাতের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা