• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Headline
নেতৃত্ব-উদ্ভাবন ও এসডিজি’র আলোচনায় বিশ্বমঞ্চে বানিয়াচংয়ের নাফিস আজমিরীগঞ্জে অতিবৃষ্টির ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রশাসনের জরুরি কন্ট্রোল রুম চালু আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ার অঙ্গীকার ওয়াহিদুল মুরাদের স্মৃতির ক্যানভাসে এক অনন্য বাতিঘর : বানিয়াচংয়ের শ্রদ্ধাভাজন আব্দুল হাই খান স্যার বানিয়াচংয়ে ডিএপি সারের মূল্যবৃদ্ধি : নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত অর্থ গুনছেন কৃষকরা শিক্ষাক্ষেত্রে আজমিরীগঞ্জ আর পিছিয়ে থাকবে না ।। শিক্ষার অবকাঠামো উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় ইউএনও খোয়াই নদীর পানি বাড়তেই নাতিরাবাদে জলাবদ্ধতায় মাঠ পরিণত হয়েছে পুকুরে মাধবপুরের মনতলা-তেমুনিয়া খাল ভাঙন পরিদর্শন করলেন ইউএনও মেহেদী হাসান হবিগঞ্জে বুনিয়াদি প্রশিক্ষণ বিষয়ে দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত জেলা সাংবাদিকদের মুখোমুখি হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী ‍

আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ার অঙ্গীকার ওয়াহিদুল মুরাদের

বিশেষ প্রতিনিধি / ১০৪ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বানিয়াচং উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুল মুরাদ একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তিনি বলেন, ঐতিহ্যবাহী এ ইউনিয়ন পরিষদকে যুগোপযোগী ও আধুনিক পরিষদে রূপান্তর করতে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের পরামর্শ ও মতামতের ভিত্তিতে কাজ করতে চান।

তার ঘোষিত অগ্রাধিকার পরিকল্পনার মধ্যে রয়েছে—সমাজে ন্যায়বিচার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা, শিক্ষা ও চিকিৎসা খাতে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, মাদকমুক্ত সমাজ গঠন এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা।

এছাড়াও কার্যকর ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান, কৃষকদের জন্য সরকারি সেবা সহজলভ্য করা এবং স্বল্প সময়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানান তিনি।

মুরাদ আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নিরাপত্তা নিশ্চিত করে একটি সৌহার্দপূর্ণ ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা হবে। পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সরকারের নির্ধারিত সকল সুবিধা শতভাগ স্বচ্ছতা ও দুর্নীতিমুক্তভাবে তাদের ন্যায্য অধিকার অনুযায়ী পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা