এলারিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর বহুল প্রতীক্ষিত ম্যাচ ড্র ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। স্থানীয়ভাবে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১৮টি দল অংশগ্রহণ করছে, যা ফুটবলপ্রেমীদের মধ্যে সৃষ্টি করেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
ড্র অনুযায়ী, আগামী ২৯ মে থেকে শুরু হবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক খেলা। টানা ৩ দিন ধরে অনুষ্ঠিত হবে প্রাথমিক রাউন্ডের ম্যাচগুলো। প্রতিদিন একাধিক ম্যাচের মাধ্যমে দলগুলো নিজেদের সেরাটা প্রমাণের সুযোগ পাবে।
সূচি অনুযায়ী—

এলারিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ সিজন-৩ এর কনভেনর সজীব সাজ জানিয়েছেন, প্রতিটি ম্যাচই হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং দর্শকদের জন্য থাকছে রোমাঞ্চকর ফুটবল উপভোগের সুযোগ। ইতোমধ্যেই দলগুলো প্রস্তুতি শুরু করেছে এবং দর্শকদের মাঝে টুর্নামেন্ট ঘিরে দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ । সব মিলিয়ে, এলারিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ হয়ে উঠতে যাচ্ছে স্থানীয় ক্রীড়াঙ্গনের অন্যতম আকর্ষণীয় আয়োজন।
টুর্নামেন্টে মিডিয়া পার্টনার ‘বানিয়াচং নিউজ ২৪ ডট কম’
এলারিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বানিয়াচংয়ের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “বানিয়াচং নিউজ ২৪ ডট কম”। স্থানীয় পর্যায়ে দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের জন্য ইতোমধ্যেই সুনাম কুড়ানো এই পোর্টালটি পুরো টুর্নামেন্ট জুড়ে বিভিন্ন খবর, ম্যাচ আপডেট, খেলোয়াড়দের পারফরম্যান্স এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরবে।