• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
Headline
শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্প্রীতির ওপর গুরুত্ব দিলেন জেলা প্রশাসক হবিগঞ্জে অনলাইন জুয়া প্রতিরোধে প্রশাসন-পুলিশের সচেতনতামূলক কর্মশালা লাখাইয়ের বামৈ বড় বাজারে সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করলেন ওসি শরীফ আহমেদ মাদক-জুয়া ও চুরি প্রতিরোধে লাখাইয়ে পুলিশের উঠান বৈঠক হবিগঞ্জে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে শারদ বস্ত্র বিতরণ বানিয়াচংয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন এমপি সাখাওয়াত হাসান শিক্ষকরা দলীয়করণে জড়িয়ে পড়লে পেশাগত দক্ষতার উন্নয়ন ব্যাহত হবে : মতবিনিময় সভায় ডা.জীবন এমপি ২৪ বছরের বন্দিজীবনের অবসান : নতুন জীবনের পথে কয়েস আহমেদ হবিগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবসের উদ্বোধন ফুটবল খেলা দেখতে গিয়ে বাড়ি ফেরেনি মাদ্রাসাছাত্র জিহাদ !

লাল সবুজ উন্নয়ন সংঘের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা আয়োজন

বিশেষ প্রতিনিধি / ২৩১ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

লাল সবুজ উন্নয়ন সংঘের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শহরের অভিজাত অনুষ্ঠানস্থল এলিট প্যালেস-এ এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সোমবার (২৫মে) এ  আয়োজন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী এই অনুষ্ঠান । কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয় এবং পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর সার্কেল (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ। এ সময় তিনি বলেন, “লাল সবুজ উন্নয়ন সংঘ গত ১৫ বছর ধরে সমাজের উন্নয়ন, শিক্ষা বিস্তার, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনটি সমাজের কল্যাণে কাজ করে যাবে।”

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আগামীর পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। পরে কেক কাটা ও মিষ্টিমুখের মাধ্যমে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এসময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং কুমিল্লা মহানগর শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে অতিথিরা তাদের বক্তব্য শেষ করেন এবং এক আনন্দমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা