• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
Headline
শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্প্রীতির ওপর গুরুত্ব দিলেন জেলা প্রশাসক হবিগঞ্জে অনলাইন জুয়া প্রতিরোধে প্রশাসন-পুলিশের সচেতনতামূলক কর্মশালা লাখাইয়ের বামৈ বড় বাজারে সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করলেন ওসি শরীফ আহমেদ মাদক-জুয়া ও চুরি প্রতিরোধে লাখাইয়ে পুলিশের উঠান বৈঠক হবিগঞ্জে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে শারদ বস্ত্র বিতরণ বানিয়াচংয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন এমপি সাখাওয়াত হাসান শিক্ষকরা দলীয়করণে জড়িয়ে পড়লে পেশাগত দক্ষতার উন্নয়ন ব্যাহত হবে : মতবিনিময় সভায় ডা.জীবন এমপি ২৪ বছরের বন্দিজীবনের অবসান : নতুন জীবনের পথে কয়েস আহমেদ হবিগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবসের উদ্বোধন ফুটবল খেলা দেখতে গিয়ে বাড়ি ফেরেনি মাদ্রাসাছাত্র জিহাদ !

হবিগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবসের উদ্বোধন

হবিগঞ্জ প্রতিনিধি / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৬অক্টোবর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সঙ্গে সংযুক্ত হয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

এ উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজসহ জেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া হবিগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। শিশুদের মেধা ও প্রতিভা বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজনকে ঘিরে শিশুদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নিয়ে শিশু অধিকার দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীর আয়োজনকে স্বাগত জানায়।

উল্লেখ্য, শিশুদের অধিকার, সুরক্ষা ও প্রতিভা বিকাশে দীর্ঘ পাঁচ দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ শিশু একাডেমি। সুবর্ণজয়ন্তীর এ আয়োজনের মধ্য দিয়ে শিশুদের কল্যাণে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা