• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
Headline
শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্প্রীতির ওপর গুরুত্ব দিলেন জেলা প্রশাসক হবিগঞ্জে অনলাইন জুয়া প্রতিরোধে প্রশাসন-পুলিশের সচেতনতামূলক কর্মশালা লাখাইয়ের বামৈ বড় বাজারে সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করলেন ওসি শরীফ আহমেদ মাদক-জুয়া ও চুরি প্রতিরোধে লাখাইয়ে পুলিশের উঠান বৈঠক হবিগঞ্জে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে শারদ বস্ত্র বিতরণ বানিয়াচংয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন এমপি সাখাওয়াত হাসান শিক্ষকরা দলীয়করণে জড়িয়ে পড়লে পেশাগত দক্ষতার উন্নয়ন ব্যাহত হবে : মতবিনিময় সভায় ডা.জীবন এমপি ২৪ বছরের বন্দিজীবনের অবসান : নতুন জীবনের পথে কয়েস আহমেদ হবিগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবসের উদ্বোধন ফুটবল খেলা দেখতে গিয়ে বাড়ি ফেরেনি মাদ্রাসাছাত্র জিহাদ !

বানিয়াচংয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন এমপি সাখাওয়াত হাসান

বানিয়াচং প্রতিনিধি / ৪৭ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচংয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০অক্টোবর) শ্রী কালিবাড়ি প্রাঙ্গনে পুনর্মিলনীি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বানিয়াচং উপজেলা শাখার সভাপতি মাধব দেবের সভাপতিত্বে এবং সংগঠনের নেতা নূপুর দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসাইন মারুফ ও সাধারণ সম্পাদক নকীব ফজলে রকিব মাখন।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বপদ কুমার দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব ও সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হয়। একটি শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি যেকোনো ধরনের বিভেদ ও বিদ্বেষ পরিহার করে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা