• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Headline
বানিয়াচংয়ে শিশু নিখোঁজের ঘটনায় উদ্বেগ : ৩ দিনের মধ্যে আরেক শিশু নিখোঁজ বানিয়াচংয়ে শিশু নিখোঁজে বাড়ছে আতঙ্ক : খোঁজ মিলছে না ফাবিয়ার বানিয়াচংয়ে জমি বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা নাজিম উল্লাহর বিরুদ্ধে ৪ মহল্লাহবাসীর হুঁশিয়ারি-ক্ষমা না চাইলে কঠোর আন্দোলন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বানিয়াচংয়ে ইউএনও নেই ১ মাস যাবত : প্রশাসনিক অচলাবস্থা-জন্ম নিবন্ধন সেবা স্থবির তারুণ্যের শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক ড. জি. এম সরফরাজ শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন ন্যায়বিচার ও আধুনিক সুবিধার অঙ্গীকার নিয়ে প্রার্থী মোহাম্মদ ওয়াহিদুল মুরাদ

আধুনিক ডিজাইন, মানসম্মত কাপড় ও ভিন্নধর্মী কালেকশন : “ক্ল্যাসি মেন অ্যান্ড বেবি”

বানিয়াচং প্রতিনিধি / ১১০ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নতুনবাজারের ফায়ার সার্ভিস রোডে যাত্রা শুরু করেছে নতুন ফ্যাশন শোরুম “ক্ল্যাসি মেন অ্যান্ড বেবি”। আধুনিক ডিজাইন, মানসম্মত কাপড় ও ভিন্নধর্মী কালেকশনের প্রতিশ্রুতি নিয়ে দোকানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে । গত বৃহস্পতিবার (২১মে) সন্ধ্যার পর মিলাদ মাহফিলের মধ্য দিয়ে আনুুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

“ক্ল্যাসি মেন অ্যান্ড বেবি”র সত্ত্বাধিকারী পলাশ আহমেদ জানান, এখানে পুরুষদের জন্য বিভিন্ন আধুনিক পোশাক যেমন পাঞ্জাবি, শার্ট, টি-শার্টসহ শিশুদের জন্য আকর্ষণীয় ও আরামদায়ক পোশাকের সমাহার রাখা হয়েছে। বিশেষ করে ঈদ ও উৎসবকে সামনে রেখে নতুন ডিজাইনের পোশাক সংগ্রহ করা হয়েছে, যা ক্রেতাদের চাহিদা পূরণ করবে বলে আশা করছি ।

তিনি  আরো  বলেন,“বানিয়াচংয়ের মানুষের জন্য আধুনিক ও মানসম্মত ফ্যাশন সামগ্রী সহজলভ্য করার লক্ষ্য নিয়েই ‘ক্ল্যাসি মেন অ্যান্ড বেবি’ যাত্রা শুরু করেছে। আমরা চাই গ্রাহকরা যেন সাশ্রয়ী মূল্যে ভালো মানের পোশাক পান।” বর্তমান সময়ের ফ্যাশন ট্রেন্ড মাথায় রেখে আমরা পুরুষ ও শিশুদের জন্য ভিন্নধর্মী ও আকর্ষণীয় কালেকশন নিয়ে এসেছি।

প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন যুক্ত করা হবে, যাতে ক্রেতারা সবসময় নতুনত্ব খুঁজে পান। পলাশ আহমেদ আশাবাদ ব্যক্ত করে বলেন, “স্থানীয় মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে ‘ক্ল্যাসি মেন অ্যান্ড বেবি’ খুব দ্রুতই বানিয়াচংয়ের অন্যতম জনপ্রিয় ফ্যাশন শোরুমে পরিণত হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা