• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Headline
বানিয়াচংয়ে শিশু নিখোঁজের ঘটনায় উদ্বেগ : ৩ দিনের মধ্যে আরেক শিশু নিখোঁজ বানিয়াচংয়ে শিশু নিখোঁজে বাড়ছে আতঙ্ক : খোঁজ মিলছে না ফাবিয়ার বানিয়াচংয়ে জমি বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা নাজিম উল্লাহর বিরুদ্ধে ৪ মহল্লাহবাসীর হুঁশিয়ারি-ক্ষমা না চাইলে কঠোর আন্দোলন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বানিয়াচংয়ে ইউএনও নেই ১ মাস যাবত : প্রশাসনিক অচলাবস্থা-জন্ম নিবন্ধন সেবা স্থবির তারুণ্যের শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক ড. জি. এম সরফরাজ শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন ন্যায়বিচার ও আধুনিক সুবিধার অঙ্গীকার নিয়ে প্রার্থী মোহাম্মদ ওয়াহিদুল মুরাদ

এলারিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ : (সিজন-৩) এর ট্রফি উন্মোচন

বানিয়াচং প্রতিনিধি / ১১৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

এলারিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ (সিজন-৩) উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। ঈদুল আজহার দিন (বৃৃস্পতিবার) বিকাল ৪টায় স্থানীয় এল.আর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজনের সূচনা হয়।

আয়োজনের শুরুতেই টুর্নামেন্টের কাঙ্ক্ষিত ট্রফি উন্মোচন করা হয়। ট্রফিটি উন্মোচনের মধ্য দিয়ে অংশগ্রহণকারী দল ও দর্শকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত ক্রীড়ামোদী দর্শক ও আয়োজকরা করতালির মাধ্যমে মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তোলেন।

আয়োজক কমিটির আহবায়ক সজীব সাজ জানান, এবারের চ্যাম্পিয়নশিপে মোট ১৮টি দল অংশগ্রহণ করবে এবং শুক্রবার (২৯মে) থেকে শুরু হবে ।  তিন দিনব্যাপী ম্যাচ শেষে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। ইতোমধ্যে ম্যাচ ড্র সম্পন্ন হয়েছে এবং প্রতিযোগিতাকে ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে ।

তিনি  আরো জানান, এলারিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ শুধুমাত্র একটি ক্রীড়া আয়োজন নয়, বরং এটি স্থানীয় তরুণদের মেধা বিকাশ ও ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করার একটি বড় প্ল্যাটফর্ম। ভবিষ্যতে এই আয়োজনকে আরও বৃহৎ পরিসরে নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও এই টুর্নামেন্ট ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে এবং ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উচ্ছ্বাস।

টুর্নামেন্টে মিডিয়া পার্টনার ‘বানিয়াচং নিউজ ২৪ ডট কম’—-

এলারিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬- সিজন-৩ এর মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বানিয়াচংয়ের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “বানিয়াচং নিউজ ২৪ ডট কম”। স্থানীয় পর্যায়ে দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের জন্য ইতোমধ্যেই সুনাম কুড়ানো এই পোর্টালটি পুরো টুর্নামেন্ট জুড়ে বিভিন্ন খবর, ম্যাচ আপডেট, খেলোয়াড়দের পারফরম্যান্স এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা