পর্দা উঠছে স্থানীয় ক্রীড়াঙ্গনের অন্যতম আকর্ষণীয় আয়োজন ‘এলারিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’ (LRianFC-2026)-এর। আজ (২৯)) শুক্রবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের তৃতীয় মৌসুমের (Season 03) জমকালো উদ্বোধন হতে যাচ্ছে।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, আজ দুপুর ২:৩০ ঘটিকায় এল. আর. সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যেই স্থানীয় ফুটবলপ্রেমী ও খেলোয়াড়দের মাঝে ব্যাপক উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
এবারের আসরটি সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সজীব সাজ এবং সদস্য সচিব জাকির হোসেন এক যৌথ বার্তায় জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করতে এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের মান উন্নয়নে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সৌকত হোসাইন খান।
আজকের উদ্বোধনী ম্যাচে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের অনুপ্রাণিত করবেন বলে আশা প্রকাশ করেছে আয়োজক কমিটি।
টুর্নামেন্টে মিডিয়া পার্টনার ‘বানিয়াচং নিউজ ২৪ ডট কম’—-
এলারিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬- সিজন-৩ এর মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বানিয়াচংয়ের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “বানিয়াচং নিউজ ২৪ ডট কম”।