অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার (২৯ মে, ২০২৬) দুপুর ২:৩০ ঘটিকায় বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী এল. আর. সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পর্দা উঠছে ‘এলারিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’ (LRianFC-2026)-এর তৃতীয় আসরের (Season 03)।
এবারের আসরটি আরও বৃহৎ পরিসরে এবং জমকালোভাবে আয়োজিত হচ্ছে। টুর্নামেন্টের মূল টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে ‘baby & me’ (বেবি অ্যান্ড মি) এবং পুরো টুর্নামেন্টটি পাওয়ার্ড বাই হিসেবে স্পন্সর করছে ‘মেসার্স ফারাবি মেডিকেল হল’।
অংশগ্রহণকারী ১৮টি দল: টুর্নামেন্টকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে এবারের আসরে মোট ১৮টি ব্যাচ-ভিত্তিক বা স্থানীয় দল অংশ নিচ্ছে। দলগুলো হলো:
গ্রুপ-১: টাইটানস ১০, মাস্টার্স ১১, ব্যাকবোন ১২, থার্টিন ১৩, চৌদ্দ ১৪, ক্যাপ্টেন ১৫, থান্ডার ১৬, ওল্ড ১৭ এবং দি রয়্যাল ১৮।
গ্রুপ-২: ডেসট্রয়ার ১৯, ওয়ারিয়র্স ২০, ইনফিনিটি ২১, উইজার্ডস ২২, স্পাইডার ২৩, টোয়েন্টি ফোর ২৪, ডমিনেটর্স ২৫, গেম চেঞ্জার্স এবং ভিক্টোরিয়ান ২৭।
সহযোগী পার্টনারবৃন্দ: টুর্নামেন্টটিকে সফল করতে দেশের ও স্থানীয় পর্যায়ের বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান বিভিন্ন ক্যাটাগরিতে স্পন্সর ও পার্টনার হিসেবে এগিয়ে এসেছে:
মিডিয়া পার্টনার: বানিয়াচং নিউজ ২৪ ডটকম ।
ফুড পার্টনার: নবাব ডাইন,আদি নূরানী হোটেল।
স্ট্রিমিং পার্টনার: পথে প্রান্তরে
প্রিন্টিং পার্টনার: ক্রিয়েটিভ আরবান।
লজিস্টিক সাপোর্ট: এনামুল টেলিকম ও হেডলকস।
ব্র্যান্ড অ্যাম্বাসেডর: ক্লাসি (Classy)।
কিটস পার্টনার: স্পোর্টস ওয়্যার (SW)।
মেডিকেল পার্টনার: প্রাইম ডেন্টাল সলিউশন, বানিয়াচং।
ডেকোরেশন পার্টনার: রেশমা সাজঘর।
আওয়ার বিলাভড গার্ডিয়ান: এল. আর. গভঃ হাই স্কুল অ্যালামনাই (২০১০ ব্যাচ থেকে ২০২২ব্যাচ )।
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সজীব সাজ এবং সদস্য সচিব জাকির হোসেন জানান, “এবারের আসরটি শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি বানিয়াচংয়ের তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মিলনমেলা। স্পন্সর ও পার্টনারদের ব্যাপক সাড়া আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত করেছে।”
পুরো টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সৌকত হোসাইন খান। আজ উদ্বোধনী ম্যাচ দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শক ও ক্রীড়ানুরাগী উপস্থিত থাকবেন বলে আশা করছেন আয়োজকরা।