• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
Headline
বানিয়াচংয়ে শিশু নিখোঁজের ঘটনায় উদ্বেগ : ৩ দিনের মধ্যে আরেক শিশু নিখোঁজ বানিয়াচংয়ে শিশু নিখোঁজে বাড়ছে আতঙ্ক : খোঁজ মিলছে না ফাবিয়ার বানিয়াচংয়ে জমি বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা নাজিম উল্লাহর বিরুদ্ধে ৪ মহল্লাহবাসীর হুঁশিয়ারি-ক্ষমা না চাইলে কঠোর আন্দোলন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বানিয়াচংয়ে ইউএনও নেই ১ মাস যাবত : প্রশাসনিক অচলাবস্থা-জন্ম নিবন্ধন সেবা স্থবির তারুণ্যের শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক ড. জি. এম সরফরাজ শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন ন্যায়বিচার ও আধুনিক সুবিধার অঙ্গীকার নিয়ে প্রার্থী মোহাম্মদ ওয়াহিদুল মুরাদ

প্রথম দিনেই ডাবল ধামাকা : দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ‘ম্যাগনিফিসেন্ট ১২’ ও ‘মাইন্ড কিকার্স ১৩’

ক্রীড়া প্রতিবেদক / ১১৯ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী এল. আর. সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আজ থেকে শুরু হওয়া ‘বেবি অ্যান্ড মি’ এলারিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ (LRianFC-2026)-এর প্রথম দিনেই থাকছে ডাবল ধামাকা। দুপুর ২:১৫ মিনিটে উদ্বোধনী ম্যাচের পর, আজই বিকেল ৪:০০ ঘটিকায় টুর্নামেন্টের হাইভোল্টেজ দ্বিতীয় ম্যাচ (2nd Match) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিকেলের এই রোমাঞ্চকর লড়াইয়ে মুখোমুখি হবে টুর্নামেন্টের অন্যতম দুই শক্তিশালী দল ‘ম্যাগনিফিসেন্ট ১২’ (MAGNIFICENT 12) এবং ‘মাইন্ড কিকার্স ১৩’ (MIND KICKERS 13)

১২ ও ১৩ ব্যাচের এই মাঠের লড়াইকে কেন্দ্র করে ইতিমধ্যেই বানিয়াচংয়ের ফুটবলপ্রেমীদের মাঝে টানটান উত্তেজনা ও তুমুল উদ্দীপনা বিরাজ করছে। উদ্বোধনী ম্যাচের রেশ কাটতে না কাটতেই এই দুই দলের দ্বৈরথ মাঠের উত্তাপ আরও বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।

টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সজীব সাজ এবং সদস্য সচিব জাকির হোসেন জানান, “প্রথম দিনেই দুটি আকর্ষণীয় ম্যাচ দিয়ে আমাদের এবারের সিজন-০৩ এর যাত্রা শুরু হচ্ছে। প্রতিটি দলই জয়ের জন্য মরিয়া, তাই দর্শকরা আজ মাঠে দারুণ একটি ফুটবল বিকেল উপভোগ করতে যাচ্ছেন।”

টুর্নামেন্টে মিডিয়া পার্টনার ‘বানিয়াচং নিউজ ২৪ ডট কম’—-

এলারিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬- সিজন-৩ এর মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বানিয়াচংয়ের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “বানিয়াচং নিউজ ২৪ ডট কম”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা