• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Headline
বানিয়াচংয়ে শিশু নিখোঁজের ঘটনায় উদ্বেগ : ৩ দিনের মধ্যে আরেক শিশু নিখোঁজ বানিয়াচংয়ে শিশু নিখোঁজে বাড়ছে আতঙ্ক : খোঁজ মিলছে না ফাবিয়ার বানিয়াচংয়ে জমি বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা নাজিম উল্লাহর বিরুদ্ধে ৪ মহল্লাহবাসীর হুঁশিয়ারি-ক্ষমা না চাইলে কঠোর আন্দোলন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বানিয়াচংয়ে ইউএনও নেই ১ মাস যাবত : প্রশাসনিক অচলাবস্থা-জন্ম নিবন্ধন সেবা স্থবির তারুণ্যের শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক ড. জি. এম সরফরাজ শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন ন্যায়বিচার ও আধুনিক সুবিধার অঙ্গীকার নিয়ে প্রার্থী মোহাম্মদ ওয়াহিদুল মুরাদ

অতিবন্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দার মাঝে জেলা প্রশাসকের নতুন গৃহ নির্মাণের চেক বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি / ৭৮ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় অতিবন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীন ও অসহায় পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নতুন গৃহ নির্মাণ ও সংস্থাপনের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন, ২০২৬) হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বানিয়াচং উপজেলার অতিবন্যায় ক্ষতিগ্রস্ত বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের দিনমজুর গাজী মিয়ার হাতে নতুন গৃহ নির্মাণের এই চেকটি তুলে দেন।

চেক বিতরণকালে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন মানুষের পাশে দাঁড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অতিবন্যায় যারা ঘরবাড়ি হারিয়েছেন, তাদের দ্রুত পুনর্বাসন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মানবিক সহায়তা ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বানিয়াচং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বন্যায় সবকিছু হারানো এই বাসিন্দা চেকটি হাতে পেয়ে জেলা প্রশাসন ও সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এই সহায়তার মাধ্যমে তিনি ও তার পরিবার পুনরায় একটি নিরাপদ মাথা গোঁজার ঠাঁই গড়ে তুলতে পারবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকৃত পরিবারগুলো যেন দ্রুত পুনর্বাসিত হতে পারে, সেজন্য অত্যন্ত স্বচ্ছতার সাথে তালিকা তৈরি করে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা