• বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জে ‘জনভোগান্তি লাঘব ও সেবা সহজীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত আজমিরীগঞ্জে গরীব ও দুঃস্থদের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ অতিবন্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দার মাঝে জেলা প্রশাসকের নতুন গৃহ নির্মাণের চেক বিতরণ বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্র্যাক অফিসের বাবুর্চির করুণ মৃত্যু হবিগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অবৈধ অনুপ্রবেশের ১ বছর পর ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত না ফেরার দেশে চলে গেলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বানিয়াচংয়ে তীব্র তাপদাহে চাঙ্গা কোমলপানীয়র বাজার জমজমাট সেমিফাইনালের লড়াই : মাঠে নামছে এলারিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের সেরা ৮ দল বিশ্বকাপকে ঘিরে জমে উঠেছে পতাকার বাজার : ব্যস্ত বিক্রেতারা

অতিবন্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দার মাঝে জেলা প্রশাসকের নতুন গৃহ নির্মাণের চেক বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি / ৪০ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় অতিবন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীন ও অসহায় পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নতুন গৃহ নির্মাণ ও সংস্থাপনের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন, ২০২৬) হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বানিয়াচং উপজেলার অতিবন্যায় ক্ষতিগ্রস্ত বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের দিনমজুর গাজী মিয়ার হাতে নতুন গৃহ নির্মাণের এই চেকটি তুলে দেন।

চেক বিতরণকালে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন মানুষের পাশে দাঁড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অতিবন্যায় যারা ঘরবাড়ি হারিয়েছেন, তাদের দ্রুত পুনর্বাসন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মানবিক সহায়তা ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বানিয়াচং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বন্যায় সবকিছু হারানো এই বাসিন্দা চেকটি হাতে পেয়ে জেলা প্রশাসন ও সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এই সহায়তার মাধ্যমে তিনি ও তার পরিবার পুনরায় একটি নিরাপদ মাথা গোঁজার ঠাঁই গড়ে তুলতে পারবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকৃত পরিবারগুলো যেন দ্রুত পুনর্বাসিত হতে পারে, সেজন্য অত্যন্ত স্বচ্ছতার সাথে তালিকা তৈরি করে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা