• রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
Headline
বানিয়াচংয়ে ফুটবল খেলায় বজ্রপাতে ৪ জন আহত : সদর হাসপাতালে ভর্তি হবিগঞ্জ সীমান্তে বিজিবি’র জনসচেতনতামূলক সভা : নিরাপত্তা জোরদার বানিয়াচংয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রত্না ব্রিজে দীর্ঘ যানজটে ভোগান্তিতে যাত্রী ও পথচারীরা : কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা হবিগঞ্জ সদর হাসপাতালের সামনে থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতা হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষে স্টেডিয়াম গেইটের বাইরে হামলা-ভাঙচুর দ্বিতীয়বারের মতো চান্দের মহল্লার সর্দার নির্বাচিত হলেন হাজী আবু জাফর রাতারগুল জলারবনে বিশ্ব পরিবেশ দিবস পালন : বৃক্ষরোপণ ও প্লাস্টিকমুক্ত অভিযানে সচেতনতা হবিগঞ্জে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হবিগঞ্জে ব্রাইট একাডেমি শিক্ষাবৃত্তি ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

হবিগঞ্জ সীমান্তে বিজিবি’র জনসচেতনতামূলক সভা : নিরাপত্তা জোরদার

চুনারুঘাট প্রতিনিধি / ৩২ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

ভারত থেকে জোরপূর্বক ‘পুশ-ইন’-এর প্রবণতা বৃদ্ধির প্রেক্ষাপটে হবিগঞ্জ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এর অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকাগুলোতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক সভা আয়োজন করছে বিজিবি।

রোববার (৭জুন) হবিগঞ্জের চুুনারুঘাটের সীমান্তবর্তী এলাকায় বিজিবি ৫৫ ব্যাটালিয়নের উদ্যোগে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় জনসাধারণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি বিওপিতে টহল জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সীমান্তের প্রতিটি অংশ নজরদারির আওতায় আনা হয়েছে।

তিনি আরো বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ সন্দেহজনক কোনো গতিবিধি দেখলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানাতে অনুরোধ জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলার প্রায় ১০৩ কিলোমিটার সীমান্তজুড়ে ২৪ ঘণ্টা টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে, যাতে কোনোভাবেই অনুপ্রবেশ বা পুশ-ইনের ঘটনা ঘটতে না পারে। রোববার পর্যন্ত হবিগঞ্জ সীমান্ত দিয়ে কোনো ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিজিবির এমন উদ্যোগে তারা স্বস্তি বোধ করছেন। তারা সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা