• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার বিজয়ীদের সাথে জেলা প্রশাসকের শুভেচ্ছা বিনিময় জেলা পর্যায়ে বিষয়ভিত্তিক কুইজে (ইংরেজি) প্রথম নবীগঞ্জের আলোকিতা দাশ জনতা উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটির সভাপতি হলেন সাইফুুল ইসলাম প্রধান বানিয়াচংয়ে দায়িত্ব হস্তান্তর নিয়ে রণক্ষেত্র : আহত অর্ধশতাধিক : নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হাইকোর্টের আদেশে চেয়ারম্যানের দায়িত্ব বহাল : আদেশ অমান্য করে দায়িত্ব ছাড়ছেন না ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানিয়াচংয়ে চেয়ারম্যানের চেয়ারে বসা নিয়ে দ্বন্দ্ব : দুই পক্ষের সংঘর্ষ বানিয়াচংয়ে রাস্তায় জলাবদ্ধতায় দুর্ভোগ : ড্রেন ভরাটের অভিযোগে ক্ষোভ বানিয়াচংয়ে ফুটবল খেলায় বজ্রপাতে ৪ জন আহত : সদর হাসপাতালে ভর্তি হবিগঞ্জ সীমান্তে বিজিবি’র জনসচেতনতামূলক সভা : নিরাপত্তা জোরদার বানিয়াচংয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বানিয়াচংয়ে রাস্তায় জলাবদ্ধতায় দুর্ভোগ : ড্রেন ভরাটের অভিযোগে ক্ষোভ

স্টাফ রিপোর্টার / ৭৬ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

বানিয়াচং উপজেলা সদরের হাসপাতালের মোড় থেকে ছিলাপাঞ্জা যাওয়ার পথে টার্নিং পয়েন্ট এলাকায় সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি ও পাশের কয়েকটি বাড়ি থেকে নেমে আসা পানিতে সড়কের ওই অংশ একাকার হয়ে পড়েছে। ফলে প্রতিদিনই যানবাহন চালক ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়রা জানান, ওই এলাকায় আগে ড্রেনেজ ব্যবস্থা থাকলেও পাশের কিছু বাড়ির মালিক সেটি মাটি দিয়ে ভরাট করে ফেলায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এতে বৃষ্টির পানি জমে ছোটখাটো ডোবার মতো পরিস্থিতির সৃষ্টি হয়।

সড়ক দিয়ে চলাচলকারী সিএনজি চালক আব্দুল কাইয়ুম বলেন, “একটু বৃষ্টি হলেই এখানে পানি জমে যায়। গাড়ি চালাতে গেলে ইঞ্জিনে পানি ঢোকার ভয় থাকে। অনেক সময় যাত্রী নামিয়ে ধীরে ধীরে পার হতে হয়।”

মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই জায়গাটা এখন খুবই ঝুঁকিপূর্ণ। রাস্তার কোথায় গর্ত আছে বোঝা যায় না। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।”

পথচারী রহিমা বেগম বলেন, “আমাদের প্রতিদিন এই রাস্তা দিয়ে যেতে হয়। পানি আর কাদার কারণে হাঁটা দায় হয়ে গেছে। শিশু ও বয়স্কদের জন্য তো আরও কষ্টকর।”

স্থানীয়দের অভিযোগ, ড্রেন ভরাটের কারণে এ সমস্যার সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। দ্রুত ড্রেনেজ ব্যবস্থা পুনরুদ্ধার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

ছবি : মোস্তাকিম মিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা