• সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Headline
হবিগঞ্জে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার বিজয়ীদের সাথে জেলা প্রশাসকের শুভেচ্ছা বিনিময় জেলা পর্যায়ে বিষয়ভিত্তিক কুইজে (ইংরেজি) প্রথম নবীগঞ্জের আলোকিতা দাশ জনতা উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটির সভাপতি হলেন সাইফুুল ইসলাম প্রধান বানিয়াচংয়ে দায়িত্ব হস্তান্তর নিয়ে রণক্ষেত্র : আহত অর্ধশতাধিক : নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হাইকোর্টের আদেশে চেয়ারম্যানের দায়িত্ব বহাল : আদেশ অমান্য করে দায়িত্ব ছাড়ছেন না ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানিয়াচংয়ে চেয়ারম্যানের চেয়ারে বসা নিয়ে দ্বন্দ্ব : দুই পক্ষের সংঘর্ষ বানিয়াচংয়ে রাস্তায় জলাবদ্ধতায় দুর্ভোগ : ড্রেন ভরাটের অভিযোগে ক্ষোভ বানিয়াচংয়ে ফুটবল খেলায় বজ্রপাতে ৪ জন আহত : সদর হাসপাতালে ভর্তি হবিগঞ্জ সীমান্তে বিজিবি’র জনসচেতনতামূলক সভা : নিরাপত্তা জোরদার বানিয়াচংয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জনতা উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটির সভাপতি হলেন সাইফুুল ইসলাম প্রধান

স্টাফ রিপোর্টার / ২৮ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ে নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪’-এর আওতাভুক্ত করে সম্প্রতি সিলেট শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখা থেকে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মোঃ তারেক স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

৪ সদস্যের নতুন এডহক কমিটি: প্রকাশিত আদেশে ৪ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বানিয়াচং উপজেলার সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন—

  • শিক্ষক প্রতিনিধি:  আলী আহমদ লস্কর (সহকারী শিক্ষক)।

  • অভিভাবক প্রতিনিধি:  মো: আব্দুল ওদুদ চৌধুরী।

  • সদস্য সচিব: জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (পদাধিকার বলে)।

কমিটির মেয়াদ ও নির্দেশনা: বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই এডহক কমিটি গঠনের তারিখ (১৭ মে ২০২৬) থেকে পরবর্তী ৬ (ছয়) মাস মেয়াদে দায়িত্ব পালন করতে পারবে। তবে এই সময়ের মধ্যেই উক্ত কমিটিকে বিধি মোতাবেক একটি পূর্ণাঙ্গ ও নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার জন্য বিশেষভাবে নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

ইতোমধ্যে এই আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

উল্লেখ্য- তার আগে সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান ডা: ইলিয়াস একাডেমী,কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয়, সাতগ্রাম একতা উচ্চ বিদ্যালয়  ও শেখ শামসুল হক কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা