• সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
Headline
হবিগঞ্জে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার বিজয়ীদের সাথে জেলা প্রশাসকের শুভেচ্ছা বিনিময় জেলা পর্যায়ে বিষয়ভিত্তিক কুইজে (ইংরেজি) প্রথম নবীগঞ্জের আলোকিতা দাশ জনতা উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটির সভাপতি হলেন সাইফুুল ইসলাম প্রধান বানিয়াচংয়ে দায়িত্ব হস্তান্তর নিয়ে রণক্ষেত্র : আহত অর্ধশতাধিক : নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হাইকোর্টের আদেশে চেয়ারম্যানের দায়িত্ব বহাল : আদেশ অমান্য করে দায়িত্ব ছাড়ছেন না ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানিয়াচংয়ে চেয়ারম্যানের চেয়ারে বসা নিয়ে দ্বন্দ্ব : দুই পক্ষের সংঘর্ষ বানিয়াচংয়ে রাস্তায় জলাবদ্ধতায় দুর্ভোগ : ড্রেন ভরাটের অভিযোগে ক্ষোভ বানিয়াচংয়ে ফুটবল খেলায় বজ্রপাতে ৪ জন আহত : সদর হাসপাতালে ভর্তি হবিগঞ্জ সীমান্তে বিজিবি’র জনসচেতনতামূলক সভা : নিরাপত্তা জোরদার বানিয়াচংয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বানিয়াচংয়ে চেয়ারম্যানের চেয়ারে বসা নিয়ে দ্বন্দ্ব : দুই পক্ষের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার / ১১৭ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ারে বসা নিয়ে তীব্র দ্বন্দ্ব ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। হাইকোর্টের আদেশে বহাল হওয়া চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের সৃষ্টি হয়। সোমবার (৮জুুন) বেলা ১১টার দিকে ইউনিয়ন অফিসের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদকে সাময়িকভাবে দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছিল। পরে তিনি হাইকোর্টে রিট আবেদন করলে আদালত তাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে বহাল রাখার নির্দেশ দেন। আদালতের নির্দেশ পাওয়ার পর তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে দায়িত্ব গ্রহণ করতে চান।

কিন্তু এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব ছাড়তে অস্বীকৃতি জানান কপিল মিয়া । এতে করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে, তবে আহতদের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।  সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে বিষয়টির স্থায়ী সমাধান না হলে আরো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে  পুুলিশ সুুত্রে জানা গেছে , সংঘর্ষের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যাচ্ছেন। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা