• রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
Headline
বানিয়াচংয়ে ফুটবল খেলায় বজ্রপাতে ৪ জন আহত : সদর হাসপাতালে ভর্তি হবিগঞ্জ সীমান্তে বিজিবি’র জনসচেতনতামূলক সভা : নিরাপত্তা জোরদার বানিয়াচংয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রত্না ব্রিজে দীর্ঘ যানজটে ভোগান্তিতে যাত্রী ও পথচারীরা : কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা হবিগঞ্জ সদর হাসপাতালের সামনে থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতা হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষে স্টেডিয়াম গেইটের বাইরে হামলা-ভাঙচুর দ্বিতীয়বারের মতো চান্দের মহল্লার সর্দার নির্বাচিত হলেন হাজী আবু জাফর রাতারগুল জলারবনে বিশ্ব পরিবেশ দিবস পালন : বৃক্ষরোপণ ও প্লাস্টিকমুক্ত অভিযানে সচেতনতা হবিগঞ্জে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হবিগঞ্জে ব্রাইট একাডেমি শিক্ষাবৃত্তি ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বানিয়াচংয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বানিয়াচং প্রতিনিধি / ৫০ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

বানিয়াচং উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার উদ্যোগে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতা এক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম সাথী। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) শেখ নাজমুল হক।

সভায় ইউএনও মাহমুুদা বেগম সাথী বলেন, নারী ও শিশু নির্যাতন একটি সামাজিক ব্যাধি, যা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণির মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বাল্যবিবাহ বন্ধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করতে  হবে । ইউএনও আরো বলেন ,পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে নির্যাতনের শিকারদের দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এ সময় ওসি শেখ নাজমুল হক বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সমাজ থেকে বাল্যবিবাহ ও নির্যাতন নির্মূলে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।  সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী,আনসার বাহিনীর সদস্য, নারী নেত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা