• সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
Headline
হবিগঞ্জে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার বিজয়ীদের সাথে জেলা প্রশাসকের শুভেচ্ছা বিনিময় জেলা পর্যায়ে বিষয়ভিত্তিক কুইজে (ইংরেজি) প্রথম নবীগঞ্জের আলোকিতা দাশ জনতা উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটির সভাপতি হলেন সাইফুুল ইসলাম প্রধান বানিয়াচংয়ে দায়িত্ব হস্তান্তর নিয়ে রণক্ষেত্র : আহত অর্ধশতাধিক : নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হাইকোর্টের আদেশে চেয়ারম্যানের দায়িত্ব বহাল : আদেশ অমান্য করে দায়িত্ব ছাড়ছেন না ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানিয়াচংয়ে চেয়ারম্যানের চেয়ারে বসা নিয়ে দ্বন্দ্ব : দুই পক্ষের সংঘর্ষ বানিয়াচংয়ে রাস্তায় জলাবদ্ধতায় দুর্ভোগ : ড্রেন ভরাটের অভিযোগে ক্ষোভ বানিয়াচংয়ে ফুটবল খেলায় বজ্রপাতে ৪ জন আহত : সদর হাসপাতালে ভর্তি হবিগঞ্জ সীমান্তে বিজিবি’র জনসচেতনতামূলক সভা : নিরাপত্তা জোরদার বানিয়াচংয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার বিজয়ীদের সাথে জেলা প্রশাসকের শুভেচ্ছা বিনিময়

হবিগঞ্জ প্রতিনিধি / ২৬ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় সিলেট অঞ্চলে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী হওয়া হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।

সোমবার (৮জুন) দুপুুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে তথ্যপ্রযুক্তি খাতে আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেন। এ সময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রোগ্রামিংয়ের মতো সৃজনশীল ক্ষেত্রে শিক্ষার্থীদের অংশগ্রহণ দেশের জন্য আশাব্যঞ্জক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া আক্তার এবং জেলা প্রোগ্রামার (অতিরিক্ত দায়িত্ব) রিপন চন্দ্র সূত্র ধর। তারা বিজয়ীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘটে।

জানা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে সিলেটে আয়োজিত জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রোগ্রামিং ক্যাটাগরিতে হায়ার সেকেন্ডারি গ্রুপে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থী অন্তর বণিক সিলেট অঞ্চলে প্রথম স্থান অর্জন করেন এবং সেকেন্ডারি গ্রুপে আরো দুইজন শিক্ষার্থী পুরষ্কার অর্জন করেন।
এছাড়া কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হবিগঞ্জের বিভিল্ল শিক্ষা প্রতিষ্ঠানের ৫জন শিক্ষার্থী পুরষ্কার অর্জন করেন। একই ভেন্যুতে একই দিনে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি কর্তৃক আয়োজিত নিরাপদ ইন্টারনেট দিবস-২০২৬ কুইজ প্রতিযোগিতায় হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ প্রথম স্থান অর্জন করেন।
উল্লেখ্য যে, আঞ্চলিক পর্যায়ে বিজয়ী প্রতিযোগীরা আগামী ১৩ জুন’২৬ মাসে ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা