নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার
/ ২৯
Time View
Update :
বুধবার, ১০ জুন, ২০২৬
Share
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০জুন) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল দ্রোহ ও বিদ্রোহের কবি নন, তিনি মানবতা, সাম্য ও প্রেমেরও কবি। তাঁর সাহিত্য ও সংগীত আজও সমাজকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রাণিত করে।
আলোচনা সভায় জেলার বিশিষ্ট সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বক্তারা নজরুলের সাহিত্যকর্ম, সাম্যবাদী চেতনা ও অসাম্প্রদায়িকতার বার্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা নজরুল সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও উপভোগ্য, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপনের এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।