• রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক খোয়াই নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক জিরো অলিম্পিয়াড সিজন ২ : SDG 2 ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন বানিয়াচংয়ের নাফিস শাহরিয়ার সাইফ ক্রিয়েটিভ আরবান ডিজিটাল প্রিন্ট মিডিয়া : আধুনিক প্রিন্টিং সেবায় নির্ভরতার নাম উপজেলা পর্যায়ে স্টার্টআপ, ইনোভেশন ও সাইন্স প্রজেক্ট শোকেসিংয়ে চ্যাম্পিয়ন N. H. Zahed Academy দাউদকান্দিতে মাদক ও কিশোর অপরাধকে ‘না’–শিক্ষার্থীদের চরিত্র গঠনের শপথ বানিয়াচংয়ে “স্ট্যার্টআপ সাইন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোয়িং প্রোগ্রাম” অনুুষ্ঠিত সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাদ ফাটল-পলেস্তার খসছে : ঝুঁকিতে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স’র বহির্বিভাগসহ বিভিন্ন কক্ষ

হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

হবিগঞ্জ প্রতিনিধি / ২৪ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

দেশব্যাপী পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর উদ্বোধনের ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলায় এ কর্মসূচীর শুভ সূচনা করা হয়েছে। শনিবার (১৩জুুন) সকালে কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক কেন্দ্রীয়ভাবে কর্মসূচীর উদ্বোধনের পর জেলা পর্যায়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।

এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় নিমতলা কালেক্টরেট চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একটি নিম গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক কোমলমতি শিশুদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন এবং তাদের ছোটবেলা থেকেই গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরও বলেন, প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তাহলে দেশকে দ্রুত সবুজে আচ্ছাদিত করা সম্ভব।

এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা