• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
Headline
বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে থানা পুলিশের চেকপোস্ট কার্যক্রম পরিচালনা রায়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা “বানিয়াচং সাইকেল মার্ট”-সাইকেল প্রেমীদের বিশ্বস্ত ঠিকানা লামাপাড়া-যাত্রাপাশা গ্রামের ভিতরের রাস্তা নিয়ে চরম দুর্ভোগ হবিগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ের শতবর্ষী এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ রক্ষণাবেক্ষণ ও অবহেলায় ধ্বংসের পথে হবিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত বানিয়াচং ঠাকুরাইন দীঘির পাড় সংযোগ সড়ক বেহাল : ঢালাইয়ের স্তর উঠে গিয়ে গর্তের সৃষ্টি

বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে থানা পুলিশের চেকপোস্ট কার্যক্রম পরিচালনা

স্টাফ রিপোর্টার / ৮২ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শরীফ উদ্দিন নামক গুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেছে বানিয়াচং থানা পুলিশ। সোমবার (২২জুন) এই কার্যক্রম পরিচালনা করা হয়।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক-এর নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে পুলিশ সদস্যরা মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালান। এ সময় যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয় এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, যেকোনো ধরনের অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ এবং সড়কে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এই বিশেষ মবিলাইজেশন ড্রিল পরিচালনা করা হয়। ড্রিলের মাধ্যমে পুলিশ সদস্যদের তাৎক্ষণিক সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি পায় বলেও জানানো হয়।

অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের চেকপোস্ট ও ড্রিল পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

এসময় উপস্থিত স্থানীয়রা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা