• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Headline
মাধবপুরে ৮ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ : পুড়ানো হলো জনসম্মুখে হবিগঞ্জে রোটারী বর্ষবরণ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে খোয়াই বন্ধনের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত মৃত্যুফাঁদে পরিণত এম এ রব সড়কের শুটকি ব্রিজের গোড়া ! ঝুঁকি নিয়ে চলছে যানবাহন পরিদর্শনে ও কাজ হয়নি : বানিয়াচং হাসপাতালে নিম্নমানের খাবার-বাড়ছে ক্ষোভ খোয়াই নদীর শহর রক্ষা বাঁধে ‘নদী তীরে সবুজায়ন’ কর্মসূচি পালিত বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে হবিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে বাল্যবিবাহ নিরোধ ও কন্যা শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে ডা: ইলিয়াছ একাডেমীতে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি পালিত বানিয়াচং আমবাগান উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে খোয়াই বন্ধনের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি / ৭১ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘খোয়াই বন্ধন’-এর উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (৩০জুন) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়।

খোয়াই বন্ধনের সভাপতি মো. ত্বোহা মিয়ার সভাপতিত্বে ও ঊষা’র সাধারন সম্পাদক শরিফুজ্জামান আতিফ ও নৌশিন মুশফির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষক বর্তমানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য এবং খোয়াই বন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমানে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

বিশেষ অতিথি ছিলেন শাবিপ্রবির স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হাকিম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাজেরা আক্তার, গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস. এম. সাইদুর রহমান, বিএমবি বিভাগের প্রভাষক পাপিয়া রহমান, অর্থনীতি বিভাগের প্রভাষক নুসরাত জাহান তৃষা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সাহিদ আলী, ‘দুধওয়ালা’র স্বত্বাধিকারী মোতাহের হোসেন সোহেল, খোয়াই বন্ধনের সাবেক সভাপতি শাকির আহমেদ রিপন ও মোর্শেদ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক শাকিল হাসান।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক সৌরভ গোপ শাওন। অনুষ্ঠানে খোয়াই বন্ধনের সদস্য নুসরাত জাহান তৃষা অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেয়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, “দেশীয় মৌসুমি ফল শুধু পুষ্টির উৎস নয়, এটি দেশের ঐতিহ্য ও সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ। তাই দেশীয় ফলের প্রতি আগ্রহ বাড়ানো এবং স্থানীয় ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা খোয়াই বন্ধনের এ উদ্যোগের প্রশংসা করে শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করতে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।” অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠান শেষে অতিথি ও শিক্ষার্থীরা দেশীয় বিভিন্ন মৌসুমি ফল উপভোগ করেন। প্রাণবন্ত এ আয়োজন মিলনমেলা ও আন্তরিকতার পরিবেশ সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা