• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
Headline
মাধবপুরে ৮ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ : পুড়ানো হলো জনসম্মুখে হবিগঞ্জে রোটারী বর্ষবরণ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে খোয়াই বন্ধনের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত মৃত্যুফাঁদে পরিণত এম এ রব সড়কের শুটকি ব্রিজের গোড়া ! ঝুঁকি নিয়ে চলছে যানবাহন পরিদর্শনে ও কাজ হয়নি : বানিয়াচং হাসপাতালে নিম্নমানের খাবার-বাড়ছে ক্ষোভ খোয়াই নদীর শহর রক্ষা বাঁধে ‘নদী তীরে সবুজায়ন’ কর্মসূচি পালিত বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে হবিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে বাল্যবিবাহ নিরোধ ও কন্যা শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে ডা: ইলিয়াছ একাডেমীতে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি পালিত বানিয়াচং আমবাগান উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি

মাধবপুরে ৮ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ : পুড়ানো হলো জনসম্মুখে

মাধবপুুর প্রতিনিধি / ৩১ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ১০৩টি অবৈধ চায়না দুয়ারি (রিং) জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ। পরে জনসম্মুখে এসব জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

জানা যায়, বুধবার (১জুলাই) উপজেলার বিভিন্ন হাওর ও জলাশয়ে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে ব্যবহৃত চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যা মাছের প্রজনন ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এসব জাল ব্যবহারের ফলে ছোট মাছ ও পোনা নির্বিচারে ধরা পড়ে, যা ভবিষ্যতে মাছের উৎপাদনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। তাই মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

অভিযান শেষে জব্দকৃত ১০৩টি জাল স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে কেউ পুনরায় এগুলো ব্যবহার করতে না পারে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মৎস্য আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সবাইকে সচেতন হয়ে অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা