• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
Headline
নেতৃত্ব-উদ্ভাবন ও এসডিজি’র আলোচনায় বিশ্বমঞ্চে বানিয়াচংয়ের নাফিস আজমিরীগঞ্জে অতিবৃষ্টির ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রশাসনের জরুরি কন্ট্রোল রুম চালু আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ার অঙ্গীকার ওয়াহিদুল মুরাদের স্মৃতির ক্যানভাসে এক অনন্য বাতিঘর : বানিয়াচংয়ের শ্রদ্ধাভাজন আব্দুল হাই খান স্যার বানিয়াচংয়ে ডিএপি সারের মূল্যবৃদ্ধি : নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত অর্থ গুনছেন কৃষকরা শিক্ষাক্ষেত্রে আজমিরীগঞ্জ আর পিছিয়ে থাকবে না ।। শিক্ষার অবকাঠামো উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় ইউএনও খোয়াই নদীর পানি বাড়তেই নাতিরাবাদে জলাবদ্ধতায় মাঠ পরিণত হয়েছে পুকুরে মাধবপুরের মনতলা-তেমুনিয়া খাল ভাঙন পরিদর্শন করলেন ইউএনও মেহেদী হাসান হবিগঞ্জে বুনিয়াদি প্রশিক্ষণ বিষয়ে দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত জেলা সাংবাদিকদের মুখোমুখি হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী ‍

খোয়াই নদীর পানি বাড়তেই নাতিরাবাদে জলাবদ্ধতায় মাঠ পরিণত হয়েছে পুকুরে

হবিগঞ্জ প্রতিনিধি / ৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

হবিগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নাতিরাবাদ এলাকায় খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়ে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে এলাকার একটি খেলার মাঠ সম্পূর্ণ পানিতে তলিয়ে পুকুরে পরিণত হয়েছে এবং আশেপাশের বসতবাড়িগুলোতেও পানি জমে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে খোয়াই নদীর পানি দ্রুত বৃদ্ধি পায়। ফলে নদীর পানি আশপাশের নিম্নাঞ্চলে প্রবেশ করে নাতিরাবাদ এলাকার মাঠ ও সড়ক ডুবে যায়। বর্তমানে মাঠটি পানিতে থইথই করছে, যা এলাকাবাসীর জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এলাকার বাসিন্দারা জানান, হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় তাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেক বাড়ির আঙিনা ও ঘরের ভেতরেও পানি ঢুকে পড়েছে। এতে করে শিশু, বয়স্ক ও রোগীদের নিয়ে বিপাকে পড়েছেন তারা। পাশাপাশি স্যানিটেশন সমস্যা ও পানিবাহিত রোগের ঝুঁকিও বেড়ে গেছে।

একজন বাসিন্দা বলেন, আগেও পানি উঠেছে, কিন্তু এবার এত দ্রুত এবং এত বেশি পানি আগে দেখিনি। আমাদের মাঠটা পুরো পুকুর হয়ে গেছে, বাচ্চারা খেলাধুলা করতে পারছে না, ঘর থেকেও বের হওয়া কঠিন হয়ে গেছে।

স্থানীয়রা দ্রুত পানি নিষ্কাশন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জানান, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা