• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জে এপেক্স ক্লাবের উদ্যোগে এতিমখানায় বৃক্ষরোপণ কর্মসূচি রাজনৈতিক নেতাদের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা–ভিসি ড. জহিরুল হক আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস আজমিরীগঞ্জে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে ইউএনও-দ্রুত জিও ব্যাগ স্থাপনের নির্দেশ রাধাপুরে খোয়াই নদীর বাঁধ ভাঙন এলাকা পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি-সুফিয়া মতিন কলেজের সামনে চরম দুর্ভোগ হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে জাতীয় সংসদের হুইপ জি কে গউছ শ্রদ্ধা আর ভালোবাসায় জড়ানো এক নাম : আমাদের শরীফ উদ্দিন স্যার নেতৃত্ব-উদ্ভাবন ও এসডিজি’র আলোচনায় বিশ্বমঞ্চে বানিয়াচংয়ের নাফিস আজমিরীগঞ্জে অতিবৃষ্টির ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রশাসনের জরুরি কন্ট্রোল রুম চালু

হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে জাতীয় সংসদের হুইপ জি কে গউছ

স্টাফ রিপোর্টার / ২৯ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পূর্ব ভাদৈ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধের সংস্কার কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব জি কে গউছ। শনিবার (১১ জুলাই) সকালে তিনি সরেজমিনে ক্ষতিগ্রস্ত বাঁধের পরিস্থিতি পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ। পরিদর্শনকালে পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত বাঁধের বর্তমান অবস্থা এবং সংস্কার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে হুইপকে অবহিত করেন।

এ সময় হুইপ জি কে গউছ দ্রুত ও টেকসইভাবে বাঁধ সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, বন্যা কবলিত এলাকার মানুষের জানমাল রক্ষায় কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না।

তিনি আরও গুরুত্বারোপ করেন যে, স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।

জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বন্যার কারণে পূর্ব ভাদৈ এলাকার বাঁধের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ দেখা দেয়। দ্রুত সংস্কার কার্যক্রম সম্পন্ন হলে এলাকার মানুষের দুর্ভোগ অনেকাংশে কমবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা