• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
Headline
আজমিরীগঞ্জে জলসুখা ব্রিজে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ : আশঙ্কাজনক ২ বানিয়াচংয়ে প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার একমাত্র আসামি গ্রেফতার : র‍্যাব-৯ ও ১১ এর যৌথ সাফল্য জামিয়া ছাদিয়া বাসিয়া পাড়া মাদ্রাসার নির্মাণাধীন ভবন পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ওয়াহিদুল মুরাদ আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে ৪ পদক জয় করলো বানিয়াচংয়ের নাফিস শাহরিয়ার সাইফ পিতার প্রতি ভালোবাসা ও শিক্ষার আলো : ডাঃ এম.জি. জুলফুকারের অনন্য কীর্তি হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ বানিয়াচংয়ের হায়দারপুর কমিউনিটি ক্লিনিকে ইপিআই সেশন অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তির ফলাফলে নাম না থাকায় ক্ষোভ-হবিগঞ্জে অভিভাবক-শিক্ষার্থীদের প্রতিবাদ হবিগঞ্জে বন্যার্তদের পাশে জেলা যুবলীগ : খাদ্য সামগ্রী বিতরণ বানিয়াচংয়ে বৃত্তি পরীক্ষায় ভাই-বোনের গৌরবময় অর্জন

হবিগঞ্জে বন্যার্তদের পাশে জেলা যুবলীগ : খাদ্য সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি / ৯ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন নিখিল’র আহ্বানে হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে পানিবন্দী ও অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় যুবলীগ নেতৃবৃন্দ বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে দলীয় নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তারা আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় আওয়ামী যুবলীগ মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

খাদ্য সামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা