• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Headline
সিলেটে নারী সাংবাদিকরা গৌরবময় ইতিহাসের অংশ : ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী করণীয়-ডেঙ্গু প্রতিরোধ ও গুজব রোধে জোরালো আলোচনা শায়েস্তাগঞ্জে বৃদ্ধা ‘কলম চাঁন’ হত্যাকাণ্ড : ২নং আসামি ইমন ঢাকা থেকে গ্রেফতার-র‍্যাব-৯ ও র‍্যাব-১ এর যৌথ অ্যাকশন সুনামগঞ্জে র‍্যাবের অভিযান : ৫টি স্মার্টফোনসহ অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার শায়েস্তাগঞ্জে র‍্যাবের যৌথ অভিযান : ট্রাক ভর্তি ৯৬ বোতল ইসকফ সিরাপসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার কবিতা মানুষকে সহমর্মিতা মানবিকতা ও সৌন্দর্যবোধ শেখায় : ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে মাঠে আক্তার হোসেন আল-হাদী হবিগঞ্জে বন্যার্তদের পাশে পুলিশ—লস্করপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন আজমিরীগঞ্জে জলসুখা ব্রিজে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ : আশঙ্কাজনক ২ বানিয়াচংয়ে প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার একমাত্র আসামি গ্রেফতার : র‍্যাব-৯ ও ১১ এর যৌথ সাফল্য

হবিগঞ্জে বন্যার্তদের পাশে পুলিশ—লস্করপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার / ৩০ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হবিগঞ্জ সদর থানাধীন ১০নং লস্করপুর ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মাঝে সিলেট রেঞ্জ পুলিশের উদ্যোগে বিশেষ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ৩টায় সিলেট রেঞ্জের মাননীয় ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমানের সার্বিক দিক-নির্দেশনায় এবং হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদের তত্ত্বাবধানে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হকসহ হবিগঞ্জ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

লস্করপুর ইউনিয়নের বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় চার শতাধিক বন্যাদুর্গত মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং ওষুধ বিতরণ করা হয়।

হবিগঞ্জ জেলা পুলিশ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ও একটি অভিজ্ঞ মেডিকেল টিম আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা প্রদান করেন।

দুর্যোগের এই কঠিন সময়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ মানবিক দায়িত্ব পালনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা