• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Headline
সিলেটে নারী সাংবাদিকরা গৌরবময় ইতিহাসের অংশ : ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী করণীয়-ডেঙ্গু প্রতিরোধ ও গুজব রোধে জোরালো আলোচনা শায়েস্তাগঞ্জে বৃদ্ধা ‘কলম চাঁন’ হত্যাকাণ্ড : ২নং আসামি ইমন ঢাকা থেকে গ্রেফতার-র‍্যাব-৯ ও র‍্যাব-১ এর যৌথ অ্যাকশন সুনামগঞ্জে র‍্যাবের অভিযান : ৫টি স্মার্টফোনসহ অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার শায়েস্তাগঞ্জে র‍্যাবের যৌথ অভিযান : ট্রাক ভর্তি ৯৬ বোতল ইসকফ সিরাপসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার কবিতা মানুষকে সহমর্মিতা মানবিকতা ও সৌন্দর্যবোধ শেখায় : ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে মাঠে আক্তার হোসেন আল-হাদী হবিগঞ্জে বন্যার্তদের পাশে পুলিশ—লস্করপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন আজমিরীগঞ্জে জলসুখা ব্রিজে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ : আশঙ্কাজনক ২ বানিয়াচংয়ে প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার একমাত্র আসামি গ্রেফতার : র‍্যাব-৯ ও ১১ এর যৌথ সাফল্য

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী করণীয়-ডেঙ্গু প্রতিরোধ ও গুজব রোধে জোরালো আলোচনা

বিশেষ প্রতিনিধি / ২৮ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার ১৯জুলাই সকাল ১০টায় এই মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।

সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সাম্প্রতিক বন্যা পরিস্থিতি ও এর পরবর্তী করণীয়, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম জোরদার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য প্রচার প্রতিরোধের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিস, হবিগঞ্জের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, “বন্যা পরবর্তী সময়ে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা অত্যন্ত জরুরি। একইসাথে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংসে সম্মিলিত উদ্যোগ নিতে হবে।”

তিনি আরও বলেন, “বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ ধরনের অপপ্রচার রোধে সকলকে সচেতন থাকতে হবে এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।”

সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের অগ্রগতি তুলে ধরেন এবং জেলা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং বন্যা পরবর্তী পুনর্বাসন, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও গুজব প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা