• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
Headline
বানিয়াচংয়ে ঝুঁকিপূর্ণ ১১ প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ : ডিও দিলেন এমপি ডা. সাখাওয়াত হাসান উৎসবের আমেজে বানিয়াচংয়ে জন্মাষ্টমী : বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাতে সম্প্রীতির বার্তা বানিয়াচংয়ে প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষায় নতুন সম্ভাবনা ‘হাজী মোহাম্মদ ফুল মিয়া মেমোরিয়াল স্কুল’ বানিয়াচংয়ে সরকারের নির্বাচনি ইশতেহার নিয়ে জেলা তথ্য অফিসের উঠান বৈঠক হবিগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি : সেবাপ্রার্থীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক সিদ্ধান্ত জলজ ফুলের রাজ্যে মুগ্ধতা ছড়াচ্ছে বানিয়াচং ভবানীপুরের পদ্মবিল জেলার হাটবাজারগুলোতে পোলাও চালে আগুন-নিত্যপণ্যের দামে নাভিশ্বাস বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ও সুব্রত চক্রবর্তীর স্মরণে সুরবিতানের শোক সভা সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ বানিয়াচং উশু একাডেমি চ্যাম্পিয়ন বানিয়াচংয়ে ধানের চারার জমজমাট হাট : দূর-দূরান্তের কৃষকের মিলনমেলা

সিলেটে নারী সাংবাদিকরা গৌরবময় ইতিহাসের অংশ : ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

বিশেষ প্রতিনিধি / ৯৬ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সিলেটের নারী সাংবাদিকদের একমাত্র সংগঠন ‘সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব (সিউজা)’-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) রাত ৮টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ইমজা হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালায় ছিল কেক কাটা, আলোচনা সভা ও প্রেরণা সম্মাননা প্রদান।

সিউজা সভাপতি সুবর্ণা হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিলা ববির সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিউজা উপদেষ্টা হাসিনা বেগম চৌধুরী, অনলাইন নিউজ পোর্টাল সিলেট ভয়েসের প্রকাশক ও সিউজা উপদেষ্টা সেলীনা চৌধুরী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশসংগ্রামী ও সিলেটের নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম।

এবার সিউজা প্রেরণা সম্মাননা দেওয়া হয় আব্দুল করিম কিমের বাবা প্রয়াত আব্দুর রহমান চৌধুরী ও স্ত্রী রাকিবা মজুমদার তামান্নাকে। আব্দুল করিম কিমের স্ত্রী ও তার বাবার পক্ষে সম্মাননা গ্রহণ করেন নাতি আমানুল আরদ এবং নাতনি আয়রা আমারা।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রথমবারের মত সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের দুজন আজীবন সদস্য নেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই ব্যবসায়ী ও সমাজকর্মী জান্নাতুল ফেরদৌস রাখি এবং নারী উদ্যোক্তা ও বেকার ইমরানা বেগম পিংকিকে সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট শাখার সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক মামুন হোসেন, স্টার টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ইয়াহিয়া মারুফ, সময় টেলিভিশন সিলেটের রিপোর্টার জয়ন্ত কুমার দাস, ইমজা নিউজের স্টাফ রিপোর্টার নয়ন সরকার, কালের কণ্ঠের সিলেট অঞ্চলের মাল্টিমিডিয়া ইনচার্জ ও রিপোর্টার হলেন কবির আহমদ, সিলেট ভয়েসের মাল্টিমিডিয়া রিপোর্টার নাজিব আহমেদ, ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের সহ-সভাপতি নিপা মনির, ট্রেজারার জান্নাতুল ফেরদৌসী শাম্মী, আইএসও রহিমা খাতুন লুবনা, সদস্য সৈয়দা হুমায়রা জাহান শম্পা, কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ দাশ অয়ন, সিউজা সাংগঠনিক সম্পাদক হেনা মমো, কোষাধ্যক্ষ বুশরা নূর, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাসলিমা খানম বীথি, কার্যনির্বাহী সদস্য আন্নামা চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, সাংবাদিকতা পেশা এমনিতেও অনেক চ্যালেঞ্জিং। তার উপর নারীদের জন্য এই পেশা আরও বেশি চ্যালেঞ্জিং। কিন্তু আমাদের সিলেটের নারীরা এই চ্যালেঞ্জিং পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেন। যার ফলাফল এই সংগঠন। আমার জানা মতে ঢাকার বাইরে বাংলাদেশের আর কোনো জেলায় নারী সাংবাদিকদের কোনো সংগঠন নেই। কিন্তু সিলেট সবসময়ই ব্যতিক্রম। এবং নারীর সাংবাদিকদের জন্য একটি ক্লাব গঠন করে সেটা সফলতার সাথে চালিয়ে নিয়ে আমাদের বোনেরা ইতিহাস করেছেন। তারা সিলেটের সাংবাদিকতার গৌরবময় ইতিহাসের অংশ হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা