• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Headline
বানিয়াচংয়ে ঝুঁকিপূর্ণ ১১ প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ : ডিও দিলেন এমপি ডা. সাখাওয়াত হাসান উৎসবের আমেজে বানিয়াচংয়ে জন্মাষ্টমী : বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাতে সম্প্রীতির বার্তা বানিয়াচংয়ে প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষায় নতুন সম্ভাবনা ‘হাজী মোহাম্মদ ফুল মিয়া মেমোরিয়াল স্কুল’ বানিয়াচংয়ে সরকারের নির্বাচনি ইশতেহার নিয়ে জেলা তথ্য অফিসের উঠান বৈঠক হবিগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি : সেবাপ্রার্থীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক সিদ্ধান্ত জলজ ফুলের রাজ্যে মুগ্ধতা ছড়াচ্ছে বানিয়াচং ভবানীপুরের পদ্মবিল জেলার হাটবাজারগুলোতে পোলাও চালে আগুন-নিত্যপণ্যের দামে নাভিশ্বাস বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ও সুব্রত চক্রবর্তীর স্মরণে সুরবিতানের শোক সভা সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ বানিয়াচং উশু একাডেমি চ্যাম্পিয়ন বানিয়াচংয়ে ধানের চারার জমজমাট হাট : দূর-দূরান্তের কৃষকের মিলনমেলা

এআই এখন আর ভবিষ্যতের বিষয় নয়-এটি আমাদের বর্তমান বাস্তবতার অংশ : কর্মশালায় ভিসি জহিরুল হক

বিশেষ প্রতিনিধি / ১০৯ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সংবাদ পরিবেশনায় গতিশীলতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখতে এবং আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে পারদর্শী হওয়ার আহ্বান জানানো হয়েছে।  মঙ্গলবার (২১জুলাই) বেলা আড়াইটায় সিলেট জেলা প্রেসক্লাব কনফারেন্স হলে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক সাংবাদিকতা’ শীর্ষক এক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ব্র্যাক আইএসডি-আইটি (BRAC ISD-IT)-এর সার্বিক সহযোগিতায় সিলেট জেলা প্রেসক্লাব এই কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সম্মানীয় ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ জহিরুল হক। সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় ক্লাবের সদস্য ও সিলেটের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ জহিরুল হক বলেন: “প্রযুক্তির এই আধুনিক যুগে সাংবাদিকতা এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর ভবিষ্যতের বিষয় নয়, এটি আমাদের বর্তমান বাস্তবতার অংশ। সাংবাদিকতায় এআই-এর সঠিক ও দায়িত্বশীল ব্যবহার সংবাদের মান, তথ্য বিশ্লেষণ ও গবেষণায় অভূতপূর্ব পরিবর্তন এনে দিতে পারে।”

তিনি আরও যুক্ত করেন, “তবে এআই কখনো মানুষের সৃজনশীলতা, সততা এবং সাংবাদিকতার মূল নীতি সংবাদের নিরপেক্ষতার বিকল্প হতে পারে না। প্রযুক্তিকে হাতিয়ার বানিয়ে সত্য উন্মোচন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হওয়া উচিত আধুনিক সাংবাদিকতার মূল লক্ষ্য। ব্র্যাক আইএসডি-আইটি এবং সিলেট জেলা প্রেসক্লাবের এ যৌথ উদ্যোগ সিলেটের সাংবাদিকদের প্রযুক্তিগতভাবে এক ধাপ এগিয়ে রাখবে।”

কর্মশালায় মূল বিষয়বস্তু উপস্থাপন করেন ব্র্যাক আইএসডি-আইটির বিশেষজ্ঞ প্রশিক্ষকবৃন্দ। তারা এআই-এর মাধ্যমে দ্রুত তথ্য যাচাই (Fact-Checking), ডাটা এনালাইসিস, মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি এবং ভুয়া খবর (Fake News) সনাক্তকরণের বিভিন্ন কার্যকর উপায় হাতে-কলমে প্রদর্শন করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে এআই প্রযুক্তির ইতিবাচক ও নৈতিক ব্যবহারের ওপর বিশেষ জোর দেওয়া হয় এবং মুক্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা