• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
Headline
বানিয়াচংয়ে ঝুঁকিপূর্ণ ১১ প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ : ডিও দিলেন এমপি ডা. সাখাওয়াত হাসান উৎসবের আমেজে বানিয়াচংয়ে জন্মাষ্টমী : বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাতে সম্প্রীতির বার্তা বানিয়াচংয়ে প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষায় নতুন সম্ভাবনা ‘হাজী মোহাম্মদ ফুল মিয়া মেমোরিয়াল স্কুল’ বানিয়াচংয়ে সরকারের নির্বাচনি ইশতেহার নিয়ে জেলা তথ্য অফিসের উঠান বৈঠক হবিগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি : সেবাপ্রার্থীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক সিদ্ধান্ত জলজ ফুলের রাজ্যে মুগ্ধতা ছড়াচ্ছে বানিয়াচং ভবানীপুরের পদ্মবিল জেলার হাটবাজারগুলোতে পোলাও চালে আগুন-নিত্যপণ্যের দামে নাভিশ্বাস বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ও সুব্রত চক্রবর্তীর স্মরণে সুরবিতানের শোক সভা সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ বানিয়াচং উশু একাডেমি চ্যাম্পিয়ন বানিয়াচংয়ে ধানের চারার জমজমাট হাট : দূর-দূরান্তের কৃষকের মিলনমেলা

সুনামগঞ্জে র‍্যাবের অভিযান : ৫টি স্মার্টফোনসহ অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৯১ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সুনামগঞ্জ জেলা শহরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন মল্লিকপুর সরকারি খাদ্য গুদাম এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব-৯)। গত শনিবার (১৮ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত ৫টি আধুনিক স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‍্যাব-৯ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিকেল আনুমানিক ৫:০০ ঘটিকার সময় র‍্যাবের আভিযানিক দলটি সুনামগঞ্জ সদর থানাধীন নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছিল। এ সময় তারা গোপন সূত্রে জানতে পারে যে, মল্লিকপুর সরকারি খাদ্য গুদাম সংলগ্ন নদীর ঘাটে কতিপয় ব্যক্তি অনলাইনে অবৈধ জুয়া খেলায় লিপ্ত রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাবের দলটি বিকেল ৫:২০ ঘটিকার সময় উক্ত স্থানে পৌঁছালে উপস্থিত জুয়াড়িরা কৌশলে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ঘটনাস্থল থেকেই চারজনকে আটক করতে সক্ষম হয় আভিযানিক দল।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন: ১। ইমন তালুকদার (২২), পিতা- রাকেশ তালুকদার, সাং- খাগাউড়া, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ। ২। বিপলো সরকার (২১), পিতা- বিধু সরকার, সাং- খাগাউড়া, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ। ৩। অমৃত দাস (২২), পিতা- অদৈত্য দাস, সাং- খাগাউড়া, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ। ৪। মোঃ মোহন (১৬), পিতা- মোতালিব, সাং- হাছন নগর, থানা ও জেলা- সুনামগঞ্জ।

  ছবি-  অভিযানে উদ্ধার হওয়া মোবাইল

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে অনলাইনে বিভিন্ন বেটিং ও ক্যাসিনো অ্যাপের মাধ্যমে জুয়া খেলে আসছিল। তাদের কাছ থেকে জব্দকৃত মোবাইল ফোনগুলো যাচাই করে অনলাইন জুয়া খেলার বিপুল পরিমাণ আলামত ও ট্রানজেকশনের প্রমাণ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তারা বেশ কিছু জনপ্রিয় ও অবৈধ জুয়া অ্যাপের নাম উল্লেখ করে, যার মধ্যে রয়েছে— 7000 bet, BD BAJEE, BK666, Krikya Online Casino Bangladesh, Jeetbuzz66.me, 1xbet, 99xo, 1xbet Bangladesh, 1111bet, tk999bet, 77abc.cc, GK222.com এবং 3333bet।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সুনামগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এই ধরণের অবৈধ কর্মকাণ্ডের মূলোৎপাটন করতে র‍্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও চলমান অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা