• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
Headline
আজমিরীগঞ্জে নদীভাঙন রোধে ৩২০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে এমপি ডা. জীবন বানিয়াচংয়ে উত্তাপ ছড়াচ্ছে শিক্ষকদের রাজনীতি : নির্বাচন ১লা আগস্ট-সিদ্ধান্ত দেবে ৪৩৩ ভোটার রিকশাচিত্রের মতো আমাদের বহু লোকশিল্প হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে : ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬” উদ্বোধন বানিয়াচংয়ে বিদ্যুৎ-বাজার ইস্যুতে এনসিপি নেতার ক্ষোভ : এমপিকে আল্টিমেটাম হবিগঞ্জে জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ অভিযান সড়কের পাশেই বালুর পাহাড় : দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত চালক-যাত্রী মাদক, জুয়া ও সামাজিক অপরাধ প্রতিরোধে বহুলা গ্রামে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত দুই লাইনের দ্বন্দ্বে বানিয়াচং-হবিগঞ্জ রুটে সিএনজি চলাচল বন্ধ-যাত্রীদের ভোগান্তি বাড়ছে বানিয়াচংয়ের গর্ব-বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক এলারিয়ান আকিকুর রহমান মঞ্জুর প্রয়াণ

বানিয়াচংয়ে উত্তাপ ছড়াচ্ছে শিক্ষকদের রাজনীতি : নির্বাচন ১লা আগস্ট-সিদ্ধান্ত দেবে ৪৩৩ ভোটার

বিশেষ প্রতিনিধি / ৬৮ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার, ১লা আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হবে।  সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মানিক। তার সাথে লড়বেন রত্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে শিক্ষক সমাজের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সমিতির মোট ভোটার সংখ্যা ৪৩৩ জন।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪জন। তারা হচ্ছেন, শাব্বীর আহমদ শিবলী নোমানী (মহারত্ন পাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়), মোফাজ্জল হোসেন মুকুল (আদর্শ উচ্চ বিদ্যালয়), মোঃ জাকির হোসেন (উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয়) ও সেলিম তালুকদার ( হানিফ খান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়)।

প্রার্থীদের মধ্যে প্রচারণা ও মতবিনিময় অব্যাহত রয়েছে। শিক্ষকরা আশা করছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে এবং যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে।

সভাপতি প্রার্থী আহসান হাবিব মানিক বলেন, “আমি সবসময় শিক্ষক সমাজের কল্যাণে কাজ করে আসছি। নির্বাচিত হলে শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করব। সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করছি।” তিনি আরও বলেন, “শিক্ষকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলে বানিয়াচংয়ের শিক্ষার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে চাই।”

এদিকে নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আহমেদ ইমতিয়াজ বশির। নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মোঃ তাজুল ইসলাম , মোঃ সজীব খান ও নানু মিয়া।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা