• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
Headline
বানিয়াচংয়ে শিশু নিখোঁজের ঘটনায় উদ্বেগ : ৩ দিনের মধ্যে আরেক শিশু নিখোঁজ বানিয়াচংয়ে শিশু নিখোঁজে বাড়ছে আতঙ্ক : খোঁজ মিলছে না ফাবিয়ার বানিয়াচংয়ে জমি বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা নাজিম উল্লাহর বিরুদ্ধে ৪ মহল্লাহবাসীর হুঁশিয়ারি-ক্ষমা না চাইলে কঠোর আন্দোলন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বানিয়াচংয়ে ইউএনও নেই ১ মাস যাবত : প্রশাসনিক অচলাবস্থা-জন্ম নিবন্ধন সেবা স্থবির তারুণ্যের শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক ড. জি. এম সরফরাজ শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন ন্যায়বিচার ও আধুনিক সুবিধার অঙ্গীকার নিয়ে প্রার্থী মোহাম্মদ ওয়াহিদুল মুরাদ

সড়কের পাশেই বালুর পাহাড় : দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত চালক-যাত্রী

স্টাফ রিপোর্টার / ১১১ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শুটকি ব্রিজের দক্ষিণ পাশে সড়কের ধার ঘেঁষে ফেলে রাখা হয়েছে বিশাল বালুর স্তুপ। এতে করে প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা পড়ছেন চরম ভোগান্তিতে। বিশেষ করে হালকা বাতাস হলেই উড়ন্ত বালু চালকদের চোখে-মুখে এসে পড়ছে, ফলে যানবাহন নিয়ন্ত্রণে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের একাংশ প্রায় বালুতে ঢেকে গেছে। এতে রাস্তা সংকুচিত হয়ে যান চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। মোটরসাইকেল, সিএনজি ও ছোট যানবাহনের চালকদের সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় সিএনজি চালক আব্দুল করিম বলেন,“এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করি। বাতাস উঠলেই বালু উড়ে চোখে ঢুকে যায়, সামনে কিছু দেখা যায় না। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।” মোটরসাইকেল চালক রুবেল মিয়া জানান, “রাস্তার পাশে এভাবে বালু ফেলে রাখা খুবই বিপজ্জনক। বিশেষ করে রাতে আরও ভয় লাগে। দ্রুত ব্যবস্থা না নিলে দুর্ঘটনা অনিবার্য।”

আরেকজন পিকআপ চালক বলেন,“রাস্তা সরু হয়ে গেছে। বিপরীত দিক থেকে গাড়ি এলে পাশ কাটানো কঠিন হয়ে পড়ে। এতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।” এলাকাবাসীসহ  চলাচলকারী যাত্রীরা দ্রুত বালুর স্তুপ অপসারণ করে সড়কটি চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কে এ ধরনের অব্যবস্থাপনা শুধু জনভোগান্তিই বাড়াচ্ছে না, বরং যেকোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে। তাই দ্রুত ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা