• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
Headline
চাষের শিং মাছে রং মেখে ‘দেশি’ শিং মাছ বলে বিক্রি ! বাজারে ক্রেতা ঠকানোর মারাত্মক প্রতারণা-বিস্তারিত থাকবে সংবাদে বানিয়াচংয়ে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ১ আগস্ট : প্রস্তুতি সম্পন্ন বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া আর নেই চুনারুঘাটের সাতছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার দুই লাইনের সংঘাত মিটে নতুনবাজারে সিএনজি চলাচল শুরু : স্বস্তিতে যাত্রীরা বানিয়াচংয়ে নির্মাণাধীন ছায়েরা-ছিদ্দিক মসজিদের তার চুরি : ক্ষতি প্রায় ২০ হাজার টাকা আজমিরীগঞ্জে নদীভাঙন রোধে ৩২০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে এমপি ডা. জীবন বানিয়াচংয়ে উত্তাপ ছড়াচ্ছে শিক্ষকদের রাজনীতি : নির্বাচন ১লা আগস্ট-সিদ্ধান্ত দেবে ৪৩৩ ভোটার রিকশাচিত্রের মতো আমাদের বহু লোকশিল্প হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে : ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

বানিয়াচংয়ে নির্মাণাধীন ছায়েরা-ছিদ্দিক মসজিদের তার চুরি : ক্ষতি প্রায় ২০ হাজার টাকা

স্টাফ রিপোর্টার / ৭৪ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচংয়ের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত চৌধুরীপাড়ায় নির্মাণাধীন ছায়েরা-ছিদ্দিক মসজিদ থেকে বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, গত মঙ্গলবার (২৮জুলাই) রাতে কে বা কারা মসজিদে ঢুকে নির্মাণ কাজে ব্যবহৃত বৈদ্যুতিক তার খুলে নিয়ে যায়। সকালে স্থানীয়রা মসজিদে এসে তার চুরি যাওয়ার বিষয়টি দেখতে পেয়ে বিস্মিত হন।

স্থানীয়রা জানান, মসজিদটির নির্মাণ কাজ চলমান থাকায় সেখানে বিভিন্ন নির্মাণ সামগ্রী রাখা ছিল। সুযোগ বুঝে দুর্বৃত্তরা রাতে এসে এসব তার চুরি করে নিয়ে যায়। এতে নির্মাণ কাজে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীরা জানান, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে, যা নিয়ে তারা উদ্বিগ্ন। স্থানীয় বাসিন্দা এক ব্যক্তি বলেন, “ধর্মীয় স্থাপনাও এখন চোরদের হাত থেকে নিরাপদ নয়, এটি অত্যন্ত দুঃখজনক।” আরেকজন বলেন, “রাতে কোনো নিরাপত্তা না থাকায় এমন ঘটনা ঘটছে। দ্রুত রাতের নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।”

তারা আরও বলেন, “মসজিদটি আমাদের সবার সম্পদ। এ ধরনের ঘটনায় আমরা ব্যথিত। প্রশাসনের কাছে আমাদের দাবি, দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।”

মসজিদ কমিটির সদস্যরা জানান, বিষয়টি দুঃখজনক এবং উদ্বেগজনক। তারা দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা