• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
Headline
বানিয়াচং ফুটবল একাদশের দাপুটে জয় : ঢাকা দক্ষিণ বিধ্বস্ত ৬-০ গোলে বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ড শুমারী : ২পদে ওয়াক-ইন ইন্টারভিউ ৩ আগস্ট বানিয়াচংয়ে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি তাহের-সেক্রেটারি মুকুল নির্বাচিত ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ তাজা মাছের আড়ালে ‘রঙের খেলা’: শিং মাছে স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তা চাষের শিং মাছে রং মেখে ‘দেশি’ শিং মাছ বলে বিক্রি ! বাজারে ক্রেতা ঠকানোর মারাত্মক প্রতারণা-বিস্তারিত থাকবে সংবাদে বানিয়াচংয়ে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ১ আগস্ট : প্রস্তুতি সম্পন্ন বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া আর নেই চুনারুঘাটের সাতছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার

বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ড শুমারী : ২পদে ওয়াক-ইন ইন্টারভিউ ৩ আগস্ট

বিশেষ প্রতিনিধি / ৭৯ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে ফ্যামিলি কার্ড শুমারীর তথ্য সংগ্রহ কার্যক্রমকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী (Enumerator) ও সুপারভাইজার (Supervisor) পদে জনবল নিয়োগের জন্য ‘Walk-in Interview’-এর আয়োজন করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ০৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই ওয়াক-ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। এদিন প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে যাচাই-বাছাই করা হবে।

মোট ১০ টি পরীক্ষক বোর্ডের মাধ্যমে ১১৫৩জন এনুমেরেটার ও ১৪২জন সুপারভাইজার এর পরীক্ষা নেওয়া হবে।পরীক্ষার দিন সকালে লটারির মাধ্যমে ইউনিয়ন নির্ধারণ হবে,পরে ইউনিয়নওয়ারি সিটপ্লান ও কক্ষ নির্ধারিত করা হবে।

সংশ্লিষ্টরা জানান, ফ্যামিলি কার্ড শুমারী কার্যক্রমের সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ নিশ্চিত করতে দক্ষ ও যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। এজন্য আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

উপজেলা প্রশাসন আরও জানায়, এই কার্যক্রমের মাধ্যমে উপজেলার প্রতিটি পরিবারের তথ্য হালনাগাদ করা হবে, যা ভবিষ্যতে বিভিন্ন সরকারি সেবা ও সহায়তা কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল আগ্রহী প্রার্থীদের যথাসময়ে উপস্থিত থেকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা