• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
Headline
কার্তিক ভট্টাচার্য : দক্ষতা আর ব্যক্তিত্বের অনন্য সংমিশ্রণ হবিগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫০ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদক উদ্ধার : আটক ১ লাখাইয়ে পুলিশি প্রস্তুতির মহড়া : কালাউক বাজারে ফোর্স মোবিলাইজেশন ড্রিল ভালো কাজের স্বীকৃতি পেলেন গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক হবিগঞ্জে যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত রিপন মিয়া ওরফে ইমন গ্রেফতার বানিয়াচংয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান তথ্যপ্রযুক্তির যুগে ও গণতন্ত্র সুসংহত করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জরুরি : ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বিচার চাই’ স্লোগানে ঝাড়ু মিছিল : এনসিপি নেতা লিটনের বিরুদ্ধে জনরোষ এনসিপি নেতার অভিযোগ ঢাকতে ‘ভিডিও নাটক’ ! শেষ পর্যন্ত বাবার মুখেই ফাঁস আজমিরীগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগে ৮৪ মাদক কারবারির আত্মসমর্পণ

হবিগঞ্জে যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত রিপন মিয়া ওরফে ইমন গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

হবিগঞ্জ জেলায় যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত ও ছিনতাইকারী মোঃ রিপন মিয়া প্রকাশ ইমন (৩০) কে গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও র‌্যাব-০৯, সিপিসি-০৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প।
মঙ্গলবার (৪আগস্ট) পরিচালিত এ অভিযানে তাকে হবিগঞ্জ সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিপন মিয়া (ইমন) হবিগঞ্জ সদর থানার বড়বহুলা গ্রামের নুর আলীর পুত্র এবং রায়েবা খাতুনের সন্তান।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী হবিগঞ্জ সদর থানার একটি মামলার (এফআইআর নং-০৬, তারিখ: ০৪ জুন ২০২৬; জি আর নং-১২৩, তারিখ: ০৪ জুন ২০২৬; ধারা- ৩৯৪, দন্ডবিধি ১৮৬০) এজাহারভুক্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী ছিল।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, রিপন মিয়া ওরফে ইমন দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও চুরিসহ মোট ১২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারের পর তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা