• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক চার লেনে উন্নীতকরণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত সরকার শিক্ষার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে : বানিয়াচংয়ে মতবিনিময় সভায় এমপি ডা.জীবন শিক্ষার মান উন্নয়নে সুবিদপুরে মা সমাবেশ অনুষ্ঠিত বানিয়াচংয়ে মেয়েকে শ্লীলতাহানি : এনসিপি নেতা লিটনসহ ২ জনের বিরুদ্ধে থানায় এফআইআর আজ হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদ এর ৩০ তম মৃত্যুবার্ষিকী কার্তিক ভট্টাচার্য : দক্ষতা আর ব্যক্তিত্বের অনন্য সংমিশ্রণ হবিগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫০ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদক উদ্ধার : আটক ১ লাখাইয়ে পুলিশি প্রস্তুতির মহড়া : কালাউক বাজারে ফোর্স মোবিলাইজেশন ড্রিল ভালো কাজের স্বীকৃতি পেলেন গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক হবিগঞ্জে যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত রিপন মিয়া ওরফে ইমন গ্রেফতার

আজ হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদ এর ৩০ তম মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার / ৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

বানিয়াচং-আজমিরীঞ্জ (হবিগঞ্জ-২) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এডভোকেট শরীফ উদ্দিন আহমেদ’র ৩০তম মৃত্যুবার্ষিকী আজ (৬আগস্ট) বৃহস্পতিবার । ১৯৯৭ সালের ৬ আগস্ট সংসদ সদস্য থাকাকালীন অবস্থায় লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ৫৪ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। এ উপলক্ষ্যে আসকর উল্লাহ জামে মসজিদে তার পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হবে দোয়াও মিলাদ মাহফিলের। আগামী শুক্রবার (৭আগস্ট) স্থানীয় আসকর উল্লাহ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য ,মরহুম শরীফ উদ্দিন আহমেদ সৎ জীবনযাপন ও আদর্শিক রাজনীতির জন্য আজও তিনি দলমত নির্বিশেষে সবার কাছে অনুকরণীয় দৃষ্টামত্ম হয়ে আছেন। মরহুম শরীফ উদ্দিন আহমেদ বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে ১৯৪২ সালে ৭ই মার্চ জন্মগ্রহন করেন। তার পিতার নাম মরহুম দিদার বক্স। শরীফ উদ্দিন আহমেদ গ্রামের প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক এবং বানিয়াচং এল আর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাশ করেন।

১৯৬৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন এ্যান্ড রিসার্স থেকে এমএ ডিগ্রি লাভ করেন। পরে একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭১সালে সম্মানের সহিত এলএলবি পাশ করেন। এলএলবি পাশ করার পূর্বে তিনি বানিয়াচংয়ের ঐতিহাসিক এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে কয়েক বছর সুনামের সাথে শিক্ষকতা করে ছাত্রদের পরম আত্নার আত্নীয় হয়ে উঠেছিলেন। পরে হবিগঞ্জ কোর্টে আইন ব্যবসা করে সাফল্য বয়ে আনেন। আইন পেশার পাশাপাশি রাজনীতি ও মানুষের সেবাকে কর্ম হিসেবে গ্রহন করেছিলেন। জাতীয় সংসদ চলাকালে ১৯৯৭ সালের ৬ আগস্ট আকস্মিক ভাবে মুত্যৃবরণ করেন।

মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ২ কন্যা সন্তান রেখে মারা যান এ গুণী রাজনীতিক। মৃত্যুর ৩০ বছর পার হলেও আবালবৃদ্ধবনিতা শরীফ উদ্দিন আহমেদকে এখনো স্যার বলেই সম্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা