• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক চার লেনে উন্নীতকরণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত সরকার শিক্ষার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে : বানিয়াচংয়ে মতবিনিময় সভায় এমপি ডা.জীবন শিক্ষার মান উন্নয়নে সুবিদপুরে মা সমাবেশ অনুষ্ঠিত বানিয়াচংয়ে মেয়েকে শ্লীলতাহানি : এনসিপি নেতা লিটনসহ ২ জনের বিরুদ্ধে থানায় এফআইআর আজ হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদ এর ৩০ তম মৃত্যুবার্ষিকী কার্তিক ভট্টাচার্য : দক্ষতা আর ব্যক্তিত্বের অনন্য সংমিশ্রণ হবিগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫০ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদক উদ্ধার : আটক ১ লাখাইয়ে পুলিশি প্রস্তুতির মহড়া : কালাউক বাজারে ফোর্স মোবিলাইজেশন ড্রিল ভালো কাজের স্বীকৃতি পেলেন গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক হবিগঞ্জে যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত রিপন মিয়া ওরফে ইমন গ্রেফতার

শিক্ষার মান উন্নয়নে সুবিদপুরে মা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আতুকুড়া–সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬আগস্ট) দুপুরের দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এস. এম. সুরুজ আলী এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ইকবাল আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রত্না হাই অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু তাহের। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আবু তাহের বলেন, “একটি শিশুর শিক্ষার ভিত্তি গড়ে ওঠে পরিবার থেকেই। মায়েদের সচেতনতা ও দায়িত্বশীলতা ছাড়া শিক্ষার প্রকৃত মান উন্নয়ন সম্ভব নয়। সন্তানদের প্রতি নিয়মিত খোঁজখবর রাখা, পড়াশোনায় মনোযোগী করা এবং নৈতিক শিক্ষা প্রদান করা প্রতিটি মায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব।”

তিনি আরও বলেন, “শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল করার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠাই প্রকৃত শিক্ষা। এজন্য বিদ্যালয় ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।”

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা সন্তানের সঠিক বিকাশে মা-বাবার ভূমিকা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত মায়েদের মাঝে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা