• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক চার লেনে উন্নীতকরণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত সরকার শিক্ষার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে : বানিয়াচংয়ে মতবিনিময় সভায় এমপি ডা.জীবন শিক্ষার মান উন্নয়নে সুবিদপুরে মা সমাবেশ অনুষ্ঠিত বানিয়াচংয়ে মেয়েকে শ্লীলতাহানি : এনসিপি নেতা লিটনসহ ২ জনের বিরুদ্ধে থানায় এফআইআর আজ হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদ এর ৩০ তম মৃত্যুবার্ষিকী কার্তিক ভট্টাচার্য : দক্ষতা আর ব্যক্তিত্বের অনন্য সংমিশ্রণ হবিগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫০ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদক উদ্ধার : আটক ১ লাখাইয়ে পুলিশি প্রস্তুতির মহড়া : কালাউক বাজারে ফোর্স মোবিলাইজেশন ড্রিল ভালো কাজের স্বীকৃতি পেলেন গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক হবিগঞ্জে যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত রিপন মিয়া ওরফে ইমন গ্রেফতার

সরকার শিক্ষার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে : বানিয়াচংয়ে মতবিনিময় সভায় এমপি ডা.জীবন

স্টাফ রিপোর্টার / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আমবাগান উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ছাত্রছাত্রী ও শিক্ষক মণ্ডলীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং আজমিরীগঞ্জ (হবিগঞ্জ-২) আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। তিনি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে শিক্ষার বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জীবন বলেন, “শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। একটি শিক্ষিত জাতি গঠনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। বর্তমান যুগে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে বিদ্যালয়কে একটি আদর্শ পরিবেশ নিশ্চিত করতে হবে।”

ক্যাপশনবিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপন করছেন প্রধান অতিথি ডা.জীবন এমপি

তিনি আরও বলেন, “সরকার শিক্ষার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তবে এর সুফল পেতে হলে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি ও পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।”

এসময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন। শিক্ষার্থীরাও তাদের প্রত্যাশা ও মতামত ব্যক্ত করে।

মতবিনিময় সভার পূর্বে বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন প্রধান অতিথি ডা.জীবন এমপি। মতবিনিময় সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা