বানিয়াচং মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মালিকের পবিত্র ওমরা হজ পালন উপলক্ষে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৭সন্ধ্যার পর বানিয়াচং নতুনবাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দাল মিয়ার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সহ-সভাপতি আব্দুল মালিকের সুস্থতা, নিরাপদ সফর এবং ওমরা হজ যথাযথভাবে সম্পন্ন করার জন্য বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে বক্তারা আব্দুল মালিকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তাঁর সফলভাবে পবিত্র ওমরা পালন শেষে দেশে সুস্থভাবে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে তাঁকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। 
সভায় বক্তাগণ বলেন, বানিয়াচং মডেল প্রেসক্লাব হচ্ছে গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত সংগঠন। এ প্রেসক্লাবের সাংবাদিকগণ বস্তুনিষ্ঠ সংবাদের পাশাপাশি সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত।
গঠনতন্ত্রের বাইরে মনগড়া সাংবাদিকতা বা চলার সুযোগ নেই।
জনআকাঙ্খা বাস্তবায়নে দলও মতের উর্ধ্বে উঠে পেশাগত কাজ চালিয়ে যেতে সবাই প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহ-সভাপতি আব্দুল মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আলমগীর, কোষাধ্যক্ষ সৈয়দ সাজ্জাদ হাসান, নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন, মোবাশ্বির আহমদ, আব্দুল্লাহ ও সংবাদ পত্র এজেন্ট মোস্তাকিম আহমদ।
দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন, ক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক শাব্বীর আহমদ শিবলী নোমানী।