• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫৩৩ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এই কলেজ থেকে আগামীর মেধাবী ও সৎ নাগরিক তৈরি হবে : বানিয়াচংয়ে নতুন কলেজ উদ্বোধনকালে হুইপ জি কে গউছ বানিয়াচংয়ে চলাচলের অনুপযোগী কাঁচা রাস্তা : ভোগান্তি কমাতে নিজস্ব উদ্যোগে এলাকাবাসীর সংস্কার কাজ সহসভাপতি আব্দুল মালিকের ওমরা হজ্বে গমন : বানিয়াচং মডেল প্রেসক্লাবের দোয়া ও ক্রেস্ট প্রদান সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক চার লেনে উন্নীতকরণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত সরকার শিক্ষার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে : বানিয়াচংয়ে মতবিনিময় সভায় এমপি ডা.জীবন শিক্ষার মান উন্নয়নে সুবিদপুরে মা সমাবেশ অনুষ্ঠিত বানিয়াচংয়ে মেয়েকে শ্লীলতাহানি : এনসিপি নেতা লিটনসহ ২ জনের বিরুদ্ধে থানায় এফআইআর আজ হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদ এর ৩০ তম মৃত্যুবার্ষিকী

বানিয়াচংয়ে চলাচলের অনুপযোগী কাঁচা রাস্তা : ভোগান্তি কমাতে নিজস্ব উদ্যোগে এলাকাবাসীর সংস্কার কাজ

বিশেষ প্রতিনিধি / ৬৭ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত বানিয়া মহল্লা থেকে লামাপাড়া মহল্লা পর্যন্ত বিস্তৃত অভ্যন্তরীণ রাস্তাটির বেহাল দশা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো ছোঁয়া না লাগায় সামান্য বৃষ্টিতেই কাঁচা রাস্তাটি কর্দমাক্ত হয়ে চরম দুর্ভোগে ফেলছে স্থানীয় হাজারো বাসিন্দাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তা জুড়ে কাদা জমে যায় এবং ছোট-বড় গর্তের সৃষ্টি হয়। ফলে পথচারীসহ যানবাহন চলাচলের জন্য রাস্তাটি একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে স্কুলের কোমলমতি শিক্ষার্থী, বয়োবৃদ্ধ এবং অসুস্থ রোগীদের যাতায়াতে চরম নাজেহাল হতে হচ্ছে। প্রায়শই পণ্যবাহী বা যাত্রীবাহী ঠেলাগাড়ি ও রিকশা কাঁদায় আটকে গিয়ে উল্টে যাওয়ার মতো ঘটনা ঘটছে।

সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না পেয়ে বাধ্য হয়ে দুর্ভোগ কমাতে একজোট হয়েছেন এলাকাবাসী। নিজেদের শ্রম ও অর্থায়নে তাঁরা সাময়িকভাবে রাস্তাটি চলাচলের উপযোগী করার জন্য সংস্কার কাজ শুরু করেছেন। গ্রামবাসী নিজ উদ্যোগে মাটি, ইট ও খোয়া ফেলে খানাখন্দ ভরাট করার চেষ্টা চালাচ্ছেন।

এলাকাবাসী জানান, “সামান্য বৃষ্টি হলেই এই রাস্তায় হাঁটাচলা করা অসম্ভব হয়ে পড়ে। যানবাহন তো দূরে থাক, পায়ে হেঁটে চলাচল করতেই কাদায় আটকে যেতে হয়। ছেলে-মেয়েরা ঠিকমতো স্কুলে যেতে পারে না। বহুবার জনপ্রতিনিধিদের বিষয়টি জানিয়েও কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে আমরা নিজেরা চাঁদা তুলে ও স্বেচ্ছাশ্রমে রাস্তা সাময়িক চলাচলের উপযোগী করার কাজ করছি। তবে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এই রাস্তাটি পাকা করে আমাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করা হোক।”

বানিয়া মহল্লা ও লামাপাড়া মহল্লার ভুক্তভোগী সাধারণ জনগণ এই দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তি পেতে স্থানীয় প্রশাসন ও উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এবং দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি পাকাকরণের জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা