• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
Headline
ইউরোপ স্বপ্নভঙ্গের মর্মান্তিক পরিণতি : লাশ হয়ে ফিরলো বানিয়াচংয়ে জাহাঙ্গীর নৌযান শুমারি-২০২৬ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান–হুইপ গউছ লাখাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫৩৩ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এই কলেজ থেকে আগামীর মেধাবী ও সৎ নাগরিক তৈরি হবে : বানিয়াচংয়ে নতুন কলেজ উদ্বোধনকালে হুইপ জি কে গউছ বানিয়াচংয়ে চলাচলের অনুপযোগী কাঁচা রাস্তা : ভোগান্তি কমাতে নিজস্ব উদ্যোগে এলাকাবাসীর সংস্কার কাজ সহসভাপতি আব্দুল মালিকের ওমরা হজ্বে গমন : বানিয়াচং মডেল প্রেসক্লাবের দোয়া ও ক্রেস্ট প্রদান সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক চার লেনে উন্নীতকরণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত সরকার শিক্ষার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে : বানিয়াচংয়ে মতবিনিময় সভায় এমপি ডা.জীবন শিক্ষার মান উন্নয়নে সুবিদপুরে মা সমাবেশ অনুষ্ঠিত

নৌযান শুমারি-২০২৬ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান–হুইপ গউছ

হবিগঞ্জ প্রতিনিধি / ২৬ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

হবিগঞ্জে পরিসংখ্যান অফিসের আয়োজনে “নৌযান শুমারি-২০২৬” উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯আগস্ট) জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো: জি কে গউছ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি/সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ আলহাজ্ব মো: জি কে গউছ বলেন, “দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণে সঠিক ও নির্ভুল তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৌযান শুমারি-২০২৬ এর মাধ্যমে দেশের নৌপরিবহন খাতের প্রকৃত চিত্র উঠে আসবে, যা ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “হাওরাঞ্চলসহ নদীবহুল এলাকা হিসেবে হবিগঞ্জে নৌযানের গুরুত্ব অপরিসীম। তাই এ শুমারি কার্যক্রম সফল করতে জনপ্রতিনিধি, প্রশাসন ও জনগণের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য সংগ্রহ নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মীদের যথাযথ প্রশিক্ষণ ও তদারকি জোরদার করা হবে।”

সভায় নৌযান শুমারি-২০২৬ এর লক্ষ্য, পদ্ধতি ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সফলভাবে শুমারি সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা