• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
Headline
ইউরোপ স্বপ্নভঙ্গের মর্মান্তিক পরিণতি : লাশ হয়ে ফিরলো বানিয়াচংয়ে জাহাঙ্গীর নৌযান শুমারি-২০২৬ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান–হুইপ গউছ লাখাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫৩৩ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এই কলেজ থেকে আগামীর মেধাবী ও সৎ নাগরিক তৈরি হবে : বানিয়াচংয়ে নতুন কলেজ উদ্বোধনকালে হুইপ জি কে গউছ বানিয়াচংয়ে চলাচলের অনুপযোগী কাঁচা রাস্তা : ভোগান্তি কমাতে নিজস্ব উদ্যোগে এলাকাবাসীর সংস্কার কাজ সহসভাপতি আব্দুল মালিকের ওমরা হজ্বে গমন : বানিয়াচং মডেল প্রেসক্লাবের দোয়া ও ক্রেস্ট প্রদান সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক চার লেনে উন্নীতকরণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত সরকার শিক্ষার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে : বানিয়াচংয়ে মতবিনিময় সভায় এমপি ডা.জীবন শিক্ষার মান উন্নয়নে সুবিদপুরে মা সমাবেশ অনুষ্ঠিত

ইউরোপ স্বপ্নভঙ্গের মর্মান্তিক পরিণতি : লাশ হয়ে ফিরলো বানিয়াচংয়ে জাহাঙ্গীর

বিশেষ প্রতিনিধি / ১৭৭ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

বানিয়াচং উপজেলার এক যুবকের ইউরোপে যাওয়ার স্বপ্ন শেষ হলো নির্মম মৃত্যুর মধ্য দিয়ে। গ্রিসে দালাল চক্রের নির্যাতনে নিহত জাহাঙ্গীর আলমের মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে, যা ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের মাতম।

শনিবার (৮আগস্ট) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনের নিথর দেহ ফিরে পেয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।

নিহত জাহাঙ্গীর আলম (২৮) বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে। রবিবার (৯ আগস্ট) সকালে মরদেহটি গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। বাড়ির আঙিনা ভরে যায় আহাজারিতে। একটি স্বপ্নবাজ তরুণের এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না কেউই।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় অবৈধ পথে ইউরোপে পাড়ি জমান জাহাঙ্গীর। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে দালালদের হাতে পড়ে তিনি নির্যাতনের শিকার হন। প্রায় দেড় মাস আগে নির্যাতনের এক পর্যায়ে তার মৃত্যু ঘটে বলে জানা গেছে। তবে এ ঘটনায় জড়িত দালালদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো প্রকাশ পায়নি।

স্থানীয়রা অভিযোগ করেন, দালাল চক্রের প্রলোভনে পড়ে প্রতিবছর বহু তরুণ জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন, যার অনেকেই এমন মর্মান্তিক পরিণতির শিকার হচ্ছেন। তারা মানবপাচারকারী দালালদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে জাহাঙ্গীরের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর প্রশ্ন আর কত তরুণের প্রাণ গেলে বন্ধ হবে এই অবৈধ মানবপাচারের ভয়ংকর চক্র?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা