• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
Headline
গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অবদান অপরিসীম : মৎস্য পক্ষ উদ্বোধনে এমপি ডা.জীবন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা সেবা নিতে ভোগান্তি-দালালের দাপট : বানিয়াচং নির্বাচন অফিস ঘিরে নানা অভিযোগ জরুরি পরিস্থিতি মোকাবিলায় হবিগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল চুনারুঘাটে ডিবির অভিযানে ১২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নিয়োগে বঞ্চিতদের ক্ষোভে উত্তাল বানিয়াচং : লাঞ্চিত ইউএনও-ফলাফল বাতিলের দাবি বাহুবলে ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শনী লাখাইয়ে ৮ ফুট গাঁজার গাছ উদ্ধার-মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার মানোন্নয়নে মাঠে জেলা প্রশাসক : পরিদর্শন করলেন তিন বিদ্যালয় সিএনজি সমিতির সমস্যায় বারবার ভোগান্তি : স্থায়ী সমাধান হিসেবে বানিয়াচং-হবিগঞ্জ রোডে বিআরটিসি বাস চান যাত্রীরা

শিক্ষার মানোন্নয়নে মাঠে জেলা প্রশাসক : পরিদর্শন করলেন তিন বিদ্যালয়

স্টাফ রিপোর্টার / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

হবিগঞ্জ জেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ। মঙ্গলবার (১১ আগস্ট ) তিনি হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহুবল উপজেলার ৫১ নং দ্বিমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিরপুর ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়গুলোর সার্বিক শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষ, পরিবেশ ও শিক্ষার্থীদের উপস্থিতিসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি পঠনের দক্ষতা যাচাই করেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি বিদ্যালয়ের নিয়ম-কানুন মেনে চলার জন্য উৎসাহিত করেন।

এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা