• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
Headline
গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অবদান অপরিসীম : মৎস্য পক্ষ উদ্বোধনে এমপি ডা.জীবন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা সেবা নিতে ভোগান্তি-দালালের দাপট : বানিয়াচং নির্বাচন অফিস ঘিরে নানা অভিযোগ জরুরি পরিস্থিতি মোকাবিলায় হবিগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল চুনারুঘাটে ডিবির অভিযানে ১২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নিয়োগে বঞ্চিতদের ক্ষোভে উত্তাল বানিয়াচং : লাঞ্চিত ইউএনও-ফলাফল বাতিলের দাবি বাহুবলে ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শনী লাখাইয়ে ৮ ফুট গাঁজার গাছ উদ্ধার-মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার মানোন্নয়নে মাঠে জেলা প্রশাসক : পরিদর্শন করলেন তিন বিদ্যালয় সিএনজি সমিতির সমস্যায় বারবার ভোগান্তি : স্থায়ী সমাধান হিসেবে বানিয়াচং-হবিগঞ্জ রোডে বিআরটিসি বাস চান যাত্রীরা

সেবা নিতে ভোগান্তি-দালালের দাপট : বানিয়াচং নির্বাচন অফিস ঘিরে নানা অভিযোগ

বিশেষ প্রতিনিধি / ৬০ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা নির্বাচন অফিসে বিভিন্ন সেবা নিতে গিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, তথ্য হালনাগাদসহ নানা কাজে সেবাপ্রত্যাশীদের হয়রানি ও সময়ক্ষেপণের অভিযোগ রয়েছে। একই সঙ্গে অফিসকে ঘিরে দালালদের দৌরাত্ম্য দিন দিন বেড়ে চলেছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয়দের অভিযোগ, কোনো কাজ সরাসরি করতে গেলে নানা অজুহাতে সময় লাগলেও দালালের মাধ্যমে গেলে দ্রুত কাজ করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এ কারণে সেবা নিতে আসা সাধারণ মানুষ অনেকটা বাধ্য হয়েই দালালদের শরণাপন্ন হচ্ছেন। এতে সরকারি সেবার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে সেবাপ্রত্যাশীদের।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, নিজের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অফিসে গেলে এক টেবিল থেকে আরেক টেবিলে ঘুরতে হয়। কিন্তু দালালের মাধ্যমে গেলে কাজ দ্রুত করে দেওয়ার কথা বলা হয়। আমরা সাধারণ মানুষ, নিয়মকানুন না জানার সুযোগ নিয়ে অনেক সময় অতিরিক্ত টাকা দাবি করা হয়।
আরেক সেবাপ্রত্যাশী অভিযোগ করে বলেন, এখানে দালালদের আনাগোনা প্রকাশ্যেই দেখা যায়। তাদের সঙ্গে যোগাযোগ না করলে কাজ করাতে ভোগান্তি পোহাতে হয়। দীর্ঘদিন ধরে বিষয়টি চলে আসলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে মনে হচ্ছে।

এদিকে, উৎকোচের বিনিময়ে বয়সসীমা পূরণ না করা অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করারও গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজনের দাবি, বয়স প্রমাণের কাগজপত্রে অনিয়ম করে কিংবা বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে অপ্রাপ্তবয়স্কদের ভোটার করার চেষ্টা করা হচ্ছে। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করে দেখা জরুরি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এক অভিভাবক বলেন, ভোটার হওয়ার নির্ধারিত বয়স না হলেও কিছু ছেলে-মেয়েকে ভোটার করে দেওয়ার কথা শোনা যাচ্ছে। যদি টাকা নিয়ে এ ধরনের কাজ হয়ে থাকে, তাহলে এটি অত্যন্ত গুরুতর অনিয়ম। বিষয়টি তদন্ত করে সত্যতা বের করা দরকার।

সচেতন মহলের মতে, নির্বাচন অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি প্রতিষ্ঠান। এখানে নাগরিকদের সেবা পাওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও নিয়মনীতি কঠোরভাবে অনুসরণ করা প্রয়োজন। দালালদের দৌরাত্ম্য বন্ধে অফিস প্রাঙ্গণে নিয়মিত নজরদারি, অভিযোগ গ্রহণের কার্যকর ব্যবস্থা এবং অনিয়মের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।
অভিযোগগুলোর বিষয়ে বানিয়াচং উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ কামাল হোসেনের সাথে কথা বলার চেষ্টা করা হলে তার ব্যবহৃত নাম্বারে (০১৫৫০-০৪২৬৭২) একাধিকবার ফোন দিলেও নাম্বারটি বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

স্থানীয়দের প্রত্যাশা,সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করবে এবং সেবাপ্রত্যাশীদের হয়রানি ও দালালদের দৌরাত্ম্য বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা