• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Headline
 রোমাঞ্চকর পেনাল্টি শুটআউট জয়ে ফাইনালে বানিয়াচং “এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম” বলা সেই মাহদী পুলিশের হাতেই আটক নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে সুফিয়া মতিন মহিলা কলেজ-ডা. জীবন এমপি স্মৃতির জলসুখায় ঐতিহাসিক ‘গিরিষ বাবুর বাড়ি’ বাহুবলের আমতলী চা বাগানে নারী ও শিশু উন্নয়নে উঠান বৈঠক বানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি : হাত-পা বেঁধে সর্বস্ব লুট-২৫ লাখ টাকার মালামাল খোয়া গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অবদান অপরিসীম : মৎস্য পক্ষ উদ্বোধনে এমপি ডা.জীবন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা সেবা নিতে ভোগান্তি-দালালের দাপট : বানিয়াচং নির্বাচন অফিস ঘিরে নানা অভিযোগ জরুরি পরিস্থিতি মোকাবিলায় হবিগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল

“এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম” বলা সেই মাহদী পুলিশের হাতেই আটক

বিশেষ প্রতিনিধি / ১২২ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

হবিগঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদ কর্মসূচি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব (সাধারণ সম্পাদক) মাহদী হাসানকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭আগস্ট) বিকেলে জেলা সদরের কোর্ট মসজিদের সামনে লোডশেডিংয়ের প্রতিবাদে আয়োজিত কর্মসূচি থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে তাকে টেনেহিঁচড়ে পুলিশের ভ্যানে তুলে হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। অন্যদিকে পুলিশ কর্তৃক তাকে তুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে হবিগঞ্জে ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে কোর্ট মসজিদের সামনে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি চলাকালে মাহদীকে পুলিশ আটক করে।

এর আগে মাহদীর বিরুদ্ধে ‘থানা পুড়িয়ে দিয়েছি’, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম —এমন হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। ওই বক্তব্যকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনা হয়।

আটকের পর তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হয়েছে। তবে তাকে আটকের সুনির্দিষ্ট কারণ ও তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এদিকে লোডশেডিংয়ের প্রতিবাদ কর্মসূচি থেকে তাকে আটক করার ঘটনায় উপস্থিতদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন দাবি করেন, বিদ্যুৎ সংকটের প্রতিবাদ করতে গিয়ে যেন কাউকে অযথা হয়রানি না করা হয়। অন্যদিকে, হুমকিমূলক বক্তব্যের অভিযোগ থাকলে আইন অনুযায়ী বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা