• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Headline
হবিগঞ্জে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করতে CRVS কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে ব্যাংক-বিকাশ প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বানিয়াচংয়ে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি  রোমাঞ্চকর পেনাল্টি শুটআউট জয়ে ফাইনালে বানিয়াচং “এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম” বলা সেই মাহদী পুলিশের হাতেই আটক নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে সুফিয়া মতিন মহিলা কলেজ-ডা. জীবন এমপি স্মৃতির জলসুখায় ঐতিহাসিক ‘গিরিষ বাবুর বাড়ি’ বাহুবলের আমতলী চা বাগানে নারী ও শিশু উন্নয়নে উঠান বৈঠক বানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি : হাত-পা বেঁধে সর্বস্ব লুট-২৫ লাখ টাকার মালামাল খোয়া গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অবদান অপরিসীম : মৎস্য পক্ষ উদ্বোধনে এমপি ডা.জীবন

হবিগঞ্জে ব্যাংক-বিকাশ প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

হবিগঞ্জে ব্যাংকিং অ্যাপ ও ই-মেইল নিয়ন্ত্রণ নিয়ে প্রতারণার অভিযোগে একটি চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম মনিটরিং সেল। এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ৬ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে কানাডার ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করে আসছিল। তারা কৌশলে ভুক্তভোগীদের ব্যাংকিং অ্যাপ ও ই-মেইলের নিয়ন্ত্রণ নিয়ে অর্থ আত্মসাৎ করত বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় এক ভুক্তভোগীর কাছ থেকে চক্রটি বিভিন্ন সময়ে মোট ২১ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগের ভিত্তিতে হবিগঞ্জ জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রটির সদস্যদের শনাক্ত করে অভিযান চালায়। পরে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে উদ্ধার করা হয়েছে ৪টি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ৬ লাখ ৬৫ হাজার টাকা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা