• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Headline
হবিগঞ্জে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করতে CRVS কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে ব্যাংক-বিকাশ প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বানিয়াচংয়ে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি  রোমাঞ্চকর পেনাল্টি শুটআউট জয়ে ফাইনালে বানিয়াচং “এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম” বলা সেই মাহদী পুলিশের হাতেই আটক নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে সুফিয়া মতিন মহিলা কলেজ-ডা. জীবন এমপি স্মৃতির জলসুখায় ঐতিহাসিক ‘গিরিষ বাবুর বাড়ি’ বাহুবলের আমতলী চা বাগানে নারী ও শিশু উন্নয়নে উঠান বৈঠক বানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি : হাত-পা বেঁধে সর্বস্ব লুট-২৫ লাখ টাকার মালামাল খোয়া গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অবদান অপরিসীম : মৎস্য পক্ষ উদ্বোধনে এমপি ডা.জীবন

হবিগঞ্জে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করতে CRVS কর্মশালা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি / ২৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

হবিগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম আরও ত্বরান্বিত ও কার্যকর করার লক্ষ্যে সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিকস (CRVS) বাস্তবায়ন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের বাস্তবায়নাধীন ‘Technical Support for CRVS System Improvement in Bangladesh’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব ফারাহ শাম্মী, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইটাল স্ট্র‍্যাটেজিসের কান্ট্রি কোঅর্ডিনেটর মো. নজরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান এবং যুগ্মসচিব মো. ফিরোজ আহমেদ।

কর্মশালায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।

প্রধান অতিথির বক্তব্যে ফারাহ শাম্মী, এনডিসি বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয় ও রাষ্ট্রীয় তথ্য ব্যবস্থাপনার অন্যতম ভিত্তি। সঠিক ও সময়মতো জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা গেলে নাগরিক সেবা প্রদান আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর হবে। তিনি CRVS ব্যবস্থার সুষ্ঠু বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে জনগণের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাঠপর্যায়ে সেবার মান উন্নত করতে হবে। কোনো নাগরিক যাতে নিবন্ধন সেবা গ্রহণে অযথা হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কর্মশালায় জেলার জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের বর্তমান পরিস্থিতি, বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ এবং তা নিরসনে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে CRVS ব্যবস্থার কার্যকর বাস্তবায়নের মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধনের হার বৃদ্ধি, তথ্যের নির্ভুলতা নিশ্চিত এবং নিবন্ধন কার্যক্রমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা